সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

সৈয়দপুরে ‘ব্লাক সোলজার ফ্লাই’ চাষে ৪ বন্ধুর সাফল্য

প্রকাশক by প্রকাশক
December 11, 2022
in কৃষি, নীলফামারী
0
সৈয়দপুরে ‘ব্লাক সোলজার ফ্লাই’ চাষে ৪ বন্ধুর সাফল্য
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

সাদিকুল ইসলাম সাদিক,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে চার শিক্ষিত যুবকের উদ্যোগে শুরু হয়েছে ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ তথা বন্ধুমাছি চাষ প্রকল্প। শিক্ষকতার পাশাপাশি নতুন কিছু করার পরিকল্পনা থেকে সৃষ্ট এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

সেখান থেকে উৎপাদিত লার্ভায় তৈরি হচ্ছে উচ্চ প্রোটিন সমৃদ্ধ মাছ ও হাঁস-মুরগীর প্রাকৃতিক খাবার। ফলে এই মাছির খামারে কর্মসংস্থান সৃষ্টিসহ পোল্ট্রি ও মৎস্য খাদ্য সংকট দূর করবে। এর মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখার আশা দেখা দিয়েছে।

শিক্ষিত চার যুবক মো. সিরাজুল ইসলাম, মো. সাদেকুজ্জামান লাবু, মো. রেজাউল করিম রাজু ও মো. মাহাফুজার রহমান পেশায় শিক্ষক। অবসরে গল্প আড্ডায় সময় কাটতো তাদের। শিক্ষকতার পাশাপাশি নতুন কিছু করার পরিকল্পনা ছিল তাদের।

সেই পরিকল্পনা থেকে চারবন্ধু মিলে গড়ে তোলেন ছোট একটি গরু-ছাগলের খামার। কিন্তু এ আর নতুন কি? এমন ভাবনার মধ্যেই বন্ধু সিরাজুল ইসলাম অনলাইনের মাধ্যমে জানতে পারেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা দিয়ে পাখি, হাঁস, মুরগি ও মাছের অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরির প্রক্রিয়া। তিনি বন্ধুদের সাথে সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

এরপরই শুরু হয় লার্ভা উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিশদভাবে জানা। অবশেষে সিরাজুল ইসলাম খোঁজ পায় সৈয়দপুরের গোলাহাটে মোখলেছুর রহমান নামে একজন এ মাছির চাষ শুরু করেছেন। পরে সেখানে গিয়ে হাতে-কলমে এর উৎপাদন প্রক্রিয়া বিষয়ে প্রশিক্ষণ নেন তারা।

হাতেকলমে প্রশিক্ষণ শেষে সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়া গ্রামে চৌহমুনী মন্দিরের কাছে গড়ে তোলেন তাদের নিজস্ব খামার। শুরু হয় ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা চাষ। এখন পুরোদমে চলছে কার্যক্রম। সরেজমিনে গিয়ে কথা হয় উদ্যোক্তাদের সাথে।

তাঁরা জানান, ব্ল্যাক সোলজার ফ্লাই পরিবেশের জন্য বন্ধুমাছি হিসাবে পরিচিত। গৃহস্থালি বর্জ্যই এদের প্রধান খাবার। ফলে স্বল্প খরচে এ মাছি দিয়ে পোল্ট্রি খাবার উৎপাদন করা সম্ভব। বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে পোল্ট্রি খাবারের দাম। ফলে হাঁস, মুরগী ও মাছ চাষিরা বিপাকে পড়েছেন।

তাঁরা আরও জানায়, ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করে পোল্ট্রি খামারিরা তাদের খরচ ২৫ থেকে ৩০ শতাংশ কমিয়ে আনতে পারেন। এ মাছি দিয়ে উৎপাদিত পোল্ট্রি খাবার অধিক প্রোটিন সমৃদ্ধ। এ খাবারে পশুপাখির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে তেমনি শারীরিক বৃদ্ধিও হবে দ্রুত।

উদ্যোক্তারা বলেন, আমরা ট্রায়াল চাষে সফল হয়েছি। এরইমধ্যে একটি ফিড কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের উৎপাদিত লার্ভা তারা মাছের খাদ্য তৈরিতে ব্যবহার করছে। এই চাষের পরিধি বাড়াতে পারলে যেমন মানুষের কর্মস্থানের সুযোগ তৈরি হবে। তেমনি আমাদের আয়ের নতুন একটি পথও সৃষ্টি হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় বলেন, দেশের কয়েকটি স্থানে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষাবাদ শুরু হলেও এ অঞ্চলে এটি নতুন উদ্যোগ। লাভবান হলে বেকার যুবকদের কর্মস্থান সৃষ্টিতে সহায়ক হবে। যা খুবই আশা জাগানিয়া বিষয়।

তিনি আরও বলেন, বর্তমানে এই খামার থেকে সপ্তাহে ২০ থেকে ২৫ কেজি লার্ভা উৎপাদন হচ্ছে। পাশাপাশি এখান থেকে বেরিয়ে আসছে জৈব সার। পোল্ট্রি, মৎস্য চাষ ও বিভিন্ন ফসল আবাদে যা ভূমিকা রাখবে।

Previous Post

ভাঙ্গায় পাষন্ড পুত্রের  হাতে পিতা খুন 

Next Post

সৈয়দপুরে লিফ্ট স্থাপনের মামলায় মহামান্য হাইকোর্টের রায় পেলেন গাউসুল আজম

প্রকাশক

প্রকাশক

Next Post
সৈয়দপুরে লিফ্ট স্থাপনের মামলায় মহামান্য হাইকোর্টের রায় পেলেন গাউসুল আজম

সৈয়দপুরে লিফ্ট স্থাপনের মামলায় মহামান্য হাইকোর্টের রায় পেলেন গাউসুল আজম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ