সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

সৈয়দপুরে যুব এশিয়া কাপ জয়ী খেলোয়াড় বর্ষনকে সংবর্ধনা 

প্রকাশক by প্রকাশক
December 28, 2023
in দেশ
0
সৈয়দপুরে যুব এশিয়া কাপ জয়ী খেলোয়াড় বর্ষনকে সংবর্ধনা 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
সৈয়দপুরে যুব এশিয়া কাপ জয়ী খেলোয়াড় বর্ষনকে সংবর্ধনা 
 
সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে এশিয়া কাপ জয়ী গতি তারকা রোহান উদ দৌলা বর্ষন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৭ ই ডিসেম্বর বুধবার বিকেলে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান করা হয়।
 
শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকনের সভাপতিত্বে এসময় বর্ষন কে সম্মাননা স্বারক তুলে দেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিহাবুজ্জামান চঞ্চল, জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও কোচ মোক্তার সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিক্ষানগরী সৈয়দপুরের মোডারেটর ও সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজর সহকারী শিক্ষক মোবারক রাসেল। 
 
এসময় আয়োজিত আলোচনা সভায় যুব এশিয়া কাপ জয়ী গতি তারকা রোহান উদ দৌলা বর্ষন  জানান, ‘আমি সৈয়দপুরের সন্তান। সৈয়দপুরে খেলাধুলা করে বড় হয়েছি। এখন দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। সামনেই যুব বিশ্বকাপ। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো দেশের হয়ে আরো ভালো করতে পারি।’
 
সৈয়দপুরের উদীয়মান এই খেলোয়াড় আরো জানান, ‘সবারই স্বপ্ন থাকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার। আমারও সেই স্বপ্ন আছে। তবে এখনই আমি এসব নিয়ে ভাবতে চাইনা। শুধুমাত্র নিজের খেলাতেই ফোকাস করতে চাই। নিজেকে পুরোপুরি ভাবে তৈরি করে তারপর জাতীয় দলে আসতে চাই।’
 
প্রসঙ্গক্রমে, সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। দুবাইয়ে অনুষ্ঠিত এবারের আসরে সর্বমোট সাতটি উইকেট শিকার করেন সৈয়দপুর এক্সপ্রেস খ্যাত রোহান উদ দৌলা বর্ষন। মিতব্যয়ী বোলিংয়ের সাথে তিনটি উইকেট তুলে নিয়ে ফাইনালে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
Previous Post

বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের গ্রাম পুলিশদের পুরস্কার বিতরন 

Next Post

নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুর। আটক-১

প্রকাশক

প্রকাশক

Next Post
নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুর। আটক-১

নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর অস্থায়ী নির্বাচনি কার্যালয় ভাঙচুর। আটক-১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়
    মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • অন্তরবর্তীকালীন সরকারের সময়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ:পানি সম্পদ মন্ত্রণালয়
    অন্তরবর্তীকালীন সরকারের সময়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ