সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন

প্রকাশক by প্রকাশক
November 13, 2024
in জাতীয়
0
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
১৩ নভেম্বর ২০২৪ বুধবার

আজ সকাল ১১.৩০ মিনিটে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা ব্যবস্থা পরিদর্শন করেন। তারা হাসপাতালের ডাক্তার এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন। উল্লেখ্য ৫ নভেম্বর থেকে নিটোরে যুক্তরাজ্যের দুইজন ডাক্তার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা করছেন।

স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার আড়াই ঘণ্টারও বেশি সময় হাসপাতালের ৪ তলায় প্রত্যেকটি রোগীর খোঁজ খবর নেন এবং তাদের সাথে বিস্তারিত কথা বলেন।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, যুক্তরাজ্য থেকে আসা দুইজনের চিকিৎসক টিম হাসপাতালে আহত ৮৫ জন রোগীকে দেখেছেন। যুক্তরাজ্যের চিকিৎসক টিম আজ পর্যন্ত ১৬ জনের সার্জারি করেছেন এবং আগামীকাল আরো দুইজনের সার্জারি করবেন। তারা আমাদের চিকিৎসা প্রটোকল ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট।

হাসপাতালের ৪র্থ তলায় পরিদর্শন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলার অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলার চেষ্টা করেন। স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভিড়ের মধ্যে গায়ে হাত দেয়ার অভিযোগ করে একদল মানুষ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি করে। স্বাস্থ্য উপদেষ্টা, হাইকমিশনার অফিসসহ সকলে তাদের বারবার বোঝানোর চেষ্টা করলেও তারা কর্ণপাত করেন নি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের সাথে কথা বলা ছাড়াই চলে আসতে বাধ্য হন।

পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Previous Post

নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে। মূল্যবোধ, রাজনৈতিক আচার-আচরণে যে ঘাটতি রয়েছে

Next Post

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা
    দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন [আরও বিস্তারিত পড়ুন]
  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ