সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

১ টাকার চকলেট ৫ টাকা দেখিয়ে বিল উত্তোলন

প্রকাশক by প্রকাশক
May 15, 2024
in ক্রাইম
0
১ টাকার চকলেট ৫ টাকা দেখিয়ে বিল উত্তোলন
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter
১ টাকার চকলেট ৫ টাকা দেখিয়ে বিল উত্তোলন
 
কালিয়ায় ভূয়া বিল- ভাউচারে কেয়া দাসের অর্থ আত্মসাত!
 
মোঃ হাচিবুর রহমান,কালিয়া প্রতিনিধিঃ 
 
চাকরির প্রলোভন দেখিয়ে ঘুষ লেনদেন, নিয়মের তোয়াক্কা না করে নিজের আত্মীয়দের নিজ অফিসে নিয়োগ, নানান অনিয়ম, দুর্নীতির অভিযোগের পর এবার কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের বিরুদ্ধে কিশোর কিশোরী ক্লাবের জন্য গত এপ্রিল মাসে বরাদ্দকৃত অর্থ ১ টাকার চকলেটের দাম ৫ টাকা দেখিয়ে উত্তোলনের অভিযোগ উঠেছে। এছাড়াও ৫ টাকার বিস্কুট ১৫ টাকা,৪০টাকার বিস্কুট ২০টাকা দেখিয়ে ৭২৪৯৫ টাকার বিল উত্তোলন করেছেন। 
 
অনুসন্ধান করে জানা যায়,কিশোর কিশোরী ক্লাবে গত এপ্রিল মাসের জন্য সারা দেশে ২কোটি ৬৩ লক্ষ ৬৮ হাজার দুইশত টাকা বরাদ্দ করা হয়। যার মধ্য কালিয়া উপজেলার ৩০ টি ক্লাবের জন্য ছয় কার্য দিবস হিসেবে ৮১ হাজার টাকা বরাদ্দ হয়। এর মধ্য আয়কর ৩% ও মূসক  ৭.৫%বাবদ ৮হাজার পাঁচশত পাঁচ টাকা বাদ দিয়ে ৭২ হাজার নয়শত পঁচানব্বই টাকার পুষ্টিকর খাবার ক্রয় করার জন্য বরাদ্দ দেওয়া হয়। সেখানে মাত্র ৪১হাজার চারশত পাঁচ টাকার খাবার ক্রয় করে বাকি টাকা নিজে আত্মসাৎ করেছেন মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস।
 
কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ লিয়াকত আলী স্বাক্ষরিত পরিপত্র অনুযায়ী প্রকল্পের নাস্তা বাবদ কোন অর্থ অব্যয়িত থাকলে চালানের মাধ্যমে ফেরত দেয়ার নিয়ম আছে কিন্তু অব্যয়িত অর্থ ফেরত না নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস নিজেই আত্মসাৎ করেছেন বলে অনুসন্ধানে জানা যায়।
 
অনুসন্ধানে আরো জানা যায়, এপ্রিল মাসের জন্য মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস ৫/৪/২৪ তারিখে একটি কোম্পানির প্রতিনিধির কাছ থেকে কেয়া দাসের নিজ নামে এপ্রিল মাসের ৫ তারিখ ১০হাজার নয়শত একানব্বই ও ২১ তারিখে ৩০ হাজার চারশ চোদ্দ টাকার বিস্কুট ক্রয় করে তবে উপজেলা হিসাব সংরক্ষণ অফিসে ৮১ হাজার চারটি ভূয়া বিল দেখিয়ে সমুদয় অর্থ উত্তোলন করেন।
এছাড়া ভূয়া ঐ বিলে দেখা যায় যে কোম্পানি থেকে কেয়া দাস বিস্কুট ক্রয় করেছেন সেই বিলে কোম্পানির প্রতিনিধির স্বাক্ষর থাকার কথা থাকলেও সেখানে কোম্পানির প্রতিনিধির স্বাক্ষর নেই।
 
এ অর্থ উত্তোলন বিষয়ে জানতে মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসের মোবাইল নাম্বারে 01790-74–60 একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। 
 
এ বিষয়ে নড়াইল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রাণী মজুমদার বলেন, কিশোর কিশোরী ক্লাব সহ অন্যান্য প্রোগ্রামের প্রত্যেকটি টাকা সঠিকভাবে খরচ করতে কঠোরভাবে নির্দেশনা দেয়া আছে। তবে তিনি যদি সঠিকভাবে খরচ না করেন নিজে আত্মসাৎ করেন এই দায়িত্ব তার নিজের। মহিলা বিষয়ক অধিদপ্তর বা আমি নিজে এর দায় নিব না। যে অন্যায় করবে শাস্তি তার হবে।
 
 
Previous Post

ষষ্ঠ উপজেলা নির্বাচনে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না: জেলা প্রশাসক

Next Post

পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার

প্রকাশক

প্রকাশক

Next Post
পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার

পটুয়াখালীতে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন, সুবিধা পাবে ৩০০ পরিবার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা
    চিকিৎসাধীন মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ