সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home অর্থনীতি

ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ

প্রকাশক by প্রকাশক
November 23, 2025
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, ফিচার, বিনোদন
0
ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ
 
বিনোদন ডেক্স:তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে সি৮৫ সিরিজের সবচেয়ে ওয়াটার রেজিজট্যান্ট স্মার্টফোন রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন করেছে। ইন্ডাস্ট্রির সেরা আইপি৬৯ প্রো রেটিংসহ রিয়েলমি সি-সিরিজের এই স্মার্টফোনটি ‘মোস্ট পিপল পারফর্মিং আ মোবাইল ফোন ওয়াটার-রেজিজট্যান্স টেস্ট সিমুলটেনাসলি’ শীর্ষক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে।
 
ইন্দোনেশিয়ার জাকার্তায় সিলান্ডক স্পোর্টস সেন্টারে এ অসাধারণ রেকর্ড গড়া হয়। রিয়েলমি সি৮৫ সিরিজের উদ্ভাবনী ওয়াটারপ্রুফিং প্রযুক্তি ও ব্যবহারকারীদের জন্য ডিউরেবল প্রযুক্তি নিশ্চিত করতে ব্র্যান্ডটির প্রতিশ্রুতির অংশ হিসেবে এ মাইলফলক অর্জন করে রিয়েলমি।
রেকর্ড গড়ার এই চ্যালেঞ্জে ২৮০ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে রিয়েলমি সি৮৫ সিরিজের স্মার্টফোন নেন।
 
পুলের ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকল অংশগ্রহণকারী সমন্বিত ডোমিনো-স্টাইলে একসাথে তাদের ডিভাইস পানিতে ডুবিয়ে দেন। প্রতিটি ফোন দুই মিনিট পানির নিচে রাখার পর সেগুলো তুলে নেওয়া হয়। পরবর্তীতে দেখা যায়, সবগুলো ডিভাইসই স্বাভাবিকভাবে কাজ করছিল; আর এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হয়।
 
এই রেকর্ড অর্জনের মূলে ছিলো রিয়েলমি সি৮৫ সিরিজের একদম নতুন আইপি৬৯ প্রো ওয়াটার-রেজিজট্যান্স টেকনোলাজি। এটি রিয়েলমির এখন পর্যন্ত নিয়ে আসা সবচেয়ে আধুনিক প্রোটেকশন সিস্টেম, যা আইপি৬৯কে, আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬, এই চারটি ওয়াটার-রেজিজট্যান্স স্ট্যান্ডার্ডকে অতিক্রম করে। ডিভাইসটি ৬ মিটার পানির গভীরে ৩০ মিনিট ও ০.৫ মিটার পানির গভীরে টানা ৬০ দিনের কঠিন পরীক্ষার পরও সম্পূর্ণ সচল থেকে এই প্রযুক্তির ডিউরেবিলিটি প্রমাণ করেছে।
 
পাশাপাশি, সিরিজটিতে ব্যবহৃত ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ডিভাইসটির ডিউরেবিলিটি আরও বাড়িয়ে দিয়েছে, যা তরুণ ব্যবহারকারীদের জন্য সকল পরিস্থিতিতে সম্পূর্ণ নির্ভরযোগ্য ও দুশ্চিন্তামুক্ত থাকার অভিজ্ঞতা নিশ্চিত করে।
 
রিয়েলমি সি৮৫ সিরিজের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রমাণ করে যে, রিয়েলমি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম এমন টেকসই ও মানসম্পন্ন স্মার্টফোন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি অত্যাধুনিক প্রযুক্তি ও দৈনন্দিন নির্ভরযোগ্যতার নিখুঁত সমন্বয় নিশ্চিত করে।
 
সম্প্রতি উন্মোচিত রিয়েলমি সি৮৫ প্রো ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবির দাম মাত্র ২৪,৯৯৯ টাকা।
Previous Post

নির্ভুল ভূমিসেবা অনেকাংশে নির্ভর করে সার্ভেয়ারদের ওপর: সিনিয়র সচিব

Next Post

বাণিজ্য উপদেষ্টার সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত এর বৈঠক

প্রকাশক

প্রকাশক

Next Post
বাণিজ্য উপদেষ্টার সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত এর বৈঠক

বাণিজ্য উপদেষ্টার সাথে ফ্রান্সের রাষ্ট্রদূত এর বৈঠক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ