সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

কলাগাছের প্রতীকী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশক by প্রকাশক
February 22, 2023
in ফিচার, সারাবাংলা
0
কলাগাছের প্রতীকী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী প্রতিনিধি


বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকায় নিজেদের হাতে তৈরি করা কলাগাছের প্রতীকী শহীদ মিনারেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারির ভোরে নিজেদের তৈরি শহীদ মিনারের

বেদীতে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে। এর আগে বুধবার সারাদিন বিভিন্ন বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা তৈরি করে এ শহীদ মিনার। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের কাছ থেকে জানা যায়, উপজেলার বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় তারা এ পথ বেছে নিয়েছেন।


উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪৫টি, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২৬টি, মাদ্রাসা ১৯টি ও কলেজ ৪টি। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ৬টি, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৩টি প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার রয়েছে। অন্যদিকে প্রাথমিক ১৩৯টি, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক ১৩টি, মাদ্রাসা ১৯টি ও কলেজ ৪টিতে স্থায়ী শহীদ মিনার নির্মান করা হয়নি।


দেশপ্রেম উদ্বুদ্ধ কোমলমতি শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে কোনো শহীদ মিনার নেই বলে তারা জাতীয় দিবসগুলোতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না। এজন্য নিজেরাই বিদ্যালয় প্রাঙ্গণে কলাগাছে আঠা দিয়ে কাগজ লাগিয়ে প্রতীকী শহীদ মিনার তৈরি করেছি। কলাগাছের শহীদ মিনারে ক্ষুদে শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলির কথা ৫৩নম্বর বড়গোপালদী নিজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জামিলা,

নাহিদা, জেবা আক্তার ও সাজিদ হোসেন জানায়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা সবাই শহীদ মিনারে যাবে। কিন্তু তাদের বিদ্যালয়ে যেহেতু শহীদ মিনার নেই। তাই তারা কয়েকজন শিক্ষার্থী মিলে কলা গাছের এ শহীদ মিনার বানিয়েছে। অন্যদিকে, ২২নম্বর গুলি আউলিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আরমিনা জাহান, হাফিজা বেগম ও তানহা এবং ৪র্থ শ্রেনীর রাইসুল ইসলাম ও ইয়াসিন

আরাফাত জানান, আমাদের স্কুলে শহীদ মিনার নেই। আমরা সবাই প্রতি বছর কলাগাছ দিয়ে শহীদ মিনার বানাইয়া শ্রদ্ধা জানাই। আমরা চাই স্কুলে শহীদ মিনার নির্মাণ করা হউক।এবিষয়ে ৫৩নম্বর বড়গোপালদী নিজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসারেফ হোসেন বলেন, শিক্ষা

প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই এবং উপজেলা শহর অনেক দূরে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে যেতে আসতে সমস্য বলে শিক্ষার্থীরা নিজেদের উদ্যেগে প্রতীকি শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা অর্পন করেন।
এবিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি দশমিনা উপজেলা শাখার সভাপতি ও ২২নম্বর গুলি আউলিয়াপুর

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান জানান, উপজেলার ৬টি প্রতিষ্ঠান ছাড়া প্রাথমিক কোন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। তাই ভবিষ্যৎ প্রজন্ম ভাষা শহীদের ইতিহাস ও সম্মান জানাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ দরকার। সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের সাথে শহীদ মিনার নির্মাণের জোর দাবী

জানান। একইভাবে, দাবী করেন আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, উপজেলার ১৩টি মাধ্যমিক প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে। এদিকে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত নির্মাণ করা হয়নি শহীদ মিনার। স্কুলে শহীদ মিনার না থাকায় এ ক্ষুদে শিক্ষার্থীদের কলাগাছ দিয়ে তৈরি করা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।


এবিষয়ে একাডেমিক সুপার ভাইজার মু. নেছার উদ্দিন বলেন, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছেএবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আল মামুন ( ভারপ্রাপ্ত) বলেন, যেসব বিদ্যালয়ে শহীদ মিনার নেই সেগুলোতে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।

Previous Post

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Next Post

দিনাজপুরে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
দিনাজপুরে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দিনাজপুরে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
    নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ
    সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
    ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
    মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
    মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  [আরও বিস্তারিত পড়ুন]
  • শফিকুল ইসলাম খান হতে চান মির্জাপুর উয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান
    শফিকুল ইসলাম খান হতে চান মির্জাপুর উয়ার্শী ইউনিয়নের [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ