সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

কালিগঞ্জে পড়ে পাওয়া টাকা ফেরত দিল পুলিশ

প্রকাশক by প্রকাশক
April 2, 2023
in জাতীয়, ফিচার
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

 

জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি ঝিনাইদহ:

হারানো টাকা ফেরত দিল পুলিশ।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ১টি লাইলনের ব্যাগ কুড়িয়ে পায় কালীগঞ্জ থানায় কর্মরত দুই জন কনস্টেবল। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে শহরের মুরগীহাটা মোড়ে। সততার উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টিকারী কালীগঞ্জ থানার এই দুই পুলিশ সদস্য হলেন ৩৩৬ উত্তম রায় ও ৫৯৯ সাইফুল্লাহ।

এ দুইজন কনস্টেবল এর সাথে কথা বলে জানা যায়, বিকাল পাঁচটার দিকে মুরগীহাটা মোড় দিয়ে যাওয়ার সময় ১টি লাইলনের ব্যাগ পড়ে থাকতে দেখি। ব্যাগটি কুড়িয়ে নিয়ে দেখি তাতে ২ বান্ডিল টাকা ও একটি চেক বই রয়েছে। এ সময় এই ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে পেতে আমরা দুজনেই ব্যাগ হাতে বেশ কিছুক্ষণ ওই স্থানে অবস্থান করি। এক পর্যায়ে চেউনিয়া গ্রামের আবেদ আলীর ছেলে লিটন মীর (৪৫) আমাদের দিকে বিমর্ষ চেহারা নিয়ে এগিয়ে আসেন এবং ব্যাগটি তার বলে দাবি করেন। তখন আমরা তার নিকট থেকে পাওয়া তথ্যের সাথে ব্যাগে থাকা টাকা এবং চেকবইয়ের মিল পাই। এ কারণে তাকে সাথে করে আমরা কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর নিকট নিয়ে যায় এবং ঘটনা খুলে বলার পর কুড়িয়ে পাওয়া লাইলনের ব্যাগটি জমা দেই। তথ্য প্রমাণের ভিত্তিতে লিটন মীর ব্যাগের প্রকৃত মালিক হওয়ায় ওসি স্যার ব্যাগটি তাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

হারিয়ে যাওয়া ব্যাগের মালিক লিটন মীর জানান, টাকার ব্যাগটি আমার ছেলের হাতে ছিল, কিভাবে পড়ে গিয়েছে সে বুঝতে পারেনি। পুলিশ আমার হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পাওয়ার পর আমাকে পুনরায় ফেরত দিয়েছে এটা সত্যিই অবিশ্বাস্য। পুলিশের প্রতি আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। সততার যে উজ্জ্বল দৃষ্টান্ত আজ দুই পুলিশ কনস্টেবল রাখলেন তাতে আমি অভিভূত।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, পুলিশ জনগণের বন্ধু। সততা ও ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে । আজ আবার সেটা প্রমাণ করলেন আমার দুই পুলিশ সদস্য। আমি তথা পুলিশ ডিপার্টমেন্ট গর্বিত তাদের এ কাজের জন্য। এ ধরনের কাজে পুলিশের ওপর মানুষের আস্থা আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি তাদের এই সততার জন্য পুরস্কৃত করেছি।

Previous Post

কালীগঞ্জে পিটিয়ে বৃদ্ধের পা ভাঙার ঘটনায় মামলা, আটক ১

Next Post

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশক

প্রকাশক

Next Post
ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ