সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home প্রযুক্তি

কালীগঞ্জে এই প্রথম ফাতেমা (প্রাঃ) হাসপাতালে চালু হলো সিটি স্ক্যান মেশিন

প্রকাশক by প্রকাশক
November 15, 2022
in প্রযুক্তি, ফিচার
0
কালীগঞ্জে এই প্রথম ফাতেমা (প্রাঃ) হাসপাতালে চালু হলো সিটি স্ক্যান মেশিন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার:

কালীগঞ্জ (ঝিনাইদহ জেলার) শহরের মেইন বাস স্ট্যান্ডে ফাতেমা প্রাইভেট হাসপাতালে আধুনিক প্রযুক্তিগত চিকিৎসা সেবায় এবার যোগ হলো জার্মানির অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২টায় কালীগঞ্জ পৌরসভার মেইন বাস স্ট্যান্ড এলাকার ফাতেমা প্রাইভেট হাসপাতালে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সিটি স্ক্যান মেশিনটির আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

ফাতেমা হসপিটাল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, প্রতিষ্ঠানটির আধুনিক স্বাস্থ্যসেবায় থাকছেন বিশ্বখ্যাত জার্মান প্রযুক্তির সিটি স্ক্যান মেশিন। বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি, তুলনা মুলক কম খরচ ও অভিজ্ঞ ট্রেকনোলজিষ্ট দ্বারা পরিচালনা৷ দ্রুত, নিখুঁত ও ঝকঝকে ছবি, অত্যান্ত কম রেডিয়েশান, ব্রেইন, এবডোমেন, এইচ আর সিটিসহ শরীরের যে কোন অংশের সিটি স্ক্যান করা যাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, চিকিৎসা সেবায় আর এক ধাপ এগিয়ে গেল ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকা। এখন থেকে কালীগঞ্জ উপজেলা সহ আশপাশের জেলা এবং উপজেলার মানুষকে আর সিটি স্ক্যান করাতে যশোর খুলনা ঢাকা যেতে হবে না। কালীগঞ্জের ফাতেমা প্রাইভেট হাসপাতালেই হবে সিটি স্ক্যান। চিকিৎসা সেবার মান উন্নয়নে ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখতে হবে। সেবা নিতে আসা মানুষ যেন কোন অবস্থাতেই প্রতারিত না হয় সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি গরিবও অসহায় রোগীদের অবস্থা বিবেচনায় রাখতে হবে।

এ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ডাক্তার আবু সাঈদ, ডাক্তার প্রফুল্ল কুমার মজুমদার, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডল, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, ফাতেমা প্রাইভেট হাসপাতালের পরিচালক একরামুল ইসলাম, এনামুল হক, স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন গ্রাম থেকে আসা পল্লী চিকিৎসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শহরের ঢাকালে পাড়া মসজিদের ঈমাম মাওলানা আলহাজ্ব নূরু উন নবী।

Previous Post

যশোরে আলোচিত সেই তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ

Next Post

মোটর সাইকেলসহ তিন চাকারযান মহাসড়কে নিষিদ্ধ নয়: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
মোটর সাইকেলসহ তিন চাকারযান মহাসড়কে নিষিদ্ধ নয়: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

মোটর সাইকেলসহ তিন চাকারযান মহাসড়কে নিষিদ্ধ নয়: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ