সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

কুষ্টিয়া মেসে সংঘর্ষ, ইবি শিক্ষার্থী হাসপাতালে

প্রকাশক by প্রকাশক
October 4, 2025
in ক্রাইম, দুর্ঘটনা, দেশ, ফিচার, সারাবাংলা
0
কুষ্টিয়া মেসে সংঘর্ষ, ইবি শিক্ষার্থী হাসপাতালে
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
 
কুষ্টিয়া মেসে সংঘর্ষ, ইবি শিক্ষার্থী হাসপাতালে
 
ইবি প্রতিনিধি: খাবারের মিল সংখ্যা নির্ধারণ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেস মালিকসহ চারজন আহত হয়েছেন।
 
ঘটনাটি ঘটে শুক্রবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত এক ছাত্র মেসে। আহতরা হলেন— ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সজিব (২০২১-২২), সিনিয়র শিক্ষার্থী মনিরুল ইসলাম রোহান (২০১৯-২০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের নয়ন (২০২১-২২) এবং মেস মালিক তুহিন। এর মধ্যে সজিব ইসলাম বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, একই মেসে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মাসিক ৪৫ মিল নির্ধারণ করেছিল। কিন্তু পূজার ছুটিতে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাওয়ায় মিল সংখ্যা ৪০ করার প্রস্তাব উঠে। মেসেঞ্জারে ভোটে বেশ কয়েকজন সদস্য কমানোর পক্ষে মত দিলেও রোহান আগের ৪৫ মিলই বহাল রাখার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে রোহান ও সজিবের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
 
পরে বিষয়টি পরিষ্কার করার জন্য সজিব ও নয়ন রোহানের রুমে গেলে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়, যা ধস্তাধস্তি ও মারধরে রূপ নেয়। এতে সজিব গুরুতর আহত হন। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিব ইসলাম অভিযোগ করেন, “রাতে রোহান ভাই হঠাৎ উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ ও ঘুষি মারেন। আমি প্রতিবাদ করলে তিনি মাথায় ও মুখে আঘাত করেন। হাতেও মারাত্মক ব্যথা পেয়েছি।
 
অন্যদিকে সিনিয়র শিক্ষার্থী রোহান দাবি করেন, সজিব ও তার বন্ধুরা রাতে আমাকে হিসাব নিয়ে কথা বলার জন্য ডাকে। পরে তারা চলে গেলেও কিছুক্ষণ পর ২০-২৫ জন বহিরাগত নিয়ে এসে আমাকে ও মেস মালিককে মারধর করে। তারা আমার গেঞ্জি ছিঁড়ে ফেলে এবং কুষ্টিয়া ছাড়ার হুমকি দেয়। আমি তদন্ত দাবি করছি।
 
মেস মালিক তুহিন বলেন, আমি প্রথমে ঘটনাস্থলে ছিলাম না। পরে শব্দ শুনে নিচে এসে দেখি দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি চলছে। থামাতে গিয়ে আমিও হাতে আঘাত পাই।
 
কুষ্টিয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, রাতে সজিব ইসলাম নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তার চোখ, মুখ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 
শনিবার সকালে হাসপাতালে আহত শিক্ষার্থীকে দেখতে যান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার। তিনি বলেন, “অভিযোগ পাওয়ার পর বিষয়টি প্রক্টরিয়াল বোর্ডের সঙ্গে আলোচনা করে দেখা হবে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে রাতেই হাসপাতালে যাই। আহত শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Previous Post

আগামী ০৬ অক্টোবর ২০২৫ তারিখে উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস

Next Post

বাঘায় পদ্মার শাখা নদীতে মাছ ধরতে গিয়ে আমিরুল ইসলাম (৫০)মৃত উদ্ধার

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঘায় পদ্মার শাখা নদীতে মাছ ধরতে গিয়ে আমিরুল ইসলাম (৫০)মৃত উদ্ধার

বাঘায় পদ্মার শাখা নদীতে মাছ ধরতে গিয়ে আমিরুল ইসলাম (৫০)মৃত উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ