সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

তরুণদের উন্নত জীবন এবং জ্ঞানভিত্তিক সমাজ উপহার দিতেপারাই হবে জুলাই বিপ্লবের

প্রকাশক by প্রকাশক
November 11, 2025
in জাতীয়
0
তরুণদের উন্নত জীবন এবং জ্ঞানভিত্তিক সমাজ উপহার দিতেপারাই হবে জুলাই বিপ্লবের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

তরুণদের উন্নত জীবন এবং জ্ঞানভিত্তিক সমাজ উপহার দিতেপারাই হবে জুলাই বিপ্লবের তাৎপর্যময় বাস্তবায়ন–ফয়েজ আহমদ তৈয়্যব

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):

বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর অঙ্গনে এক ধাপ এগিয়ে নিতে আজ গুলশানে উল্কাসেমির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র (Ulkasemi VLSI Training Institute)। এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনার ব্যাপারে সরকার অবগত এবং এই শিল্পকে আরো সমৃদ্ধ করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য ছিল কর্মসংস্থান সৃষ্টি। তরুণদের উন্নত জীবন এবং জ্ঞানভিত্তিক সমাজ উপহার দিতে পারাই হবে জুলাই বিপ্লবের তাৎপর্যময় বাস্তবায়ন।

বিশেষ সহকারী বলেন, উল্কাসেমি বাংলাদেশকে গ্লোবাল নলেজের কেন্দ্রে নিয়ে গেছে। উল্কাসেমি উল্কার গতিতে এগুচ্ছে। একাডেমি পেছনে পড়ে রয়েছে। এজন্য আমাদের একটা মাঝামঝি অবস্থানে আসতে হবে। তাই আমরা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে সামনে ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্স, এআই, ইউএলএসআই একাডেমি কোর্স চালু করবো। বাংলাদেশ হাইটেক পার্ক এটি নিয়মিত দেখাশোনা করবে। প্রতি এক বছর পর পর কারিকুলাম রিভিউ করা হবে।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এনায়েতুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর খাতে বিশাল কর্মসংস্থান তৈরির সম্ভাবনাকে প্রাধান্য দিয়ে এ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে পাঁচ হাজার ইঞ্জিনিয়ারকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন বলে জানান।

অনুষ্ঠানে বুয়েট, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মিলিটারি সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

 

Previous Post

বিনিয়োগ ভবনের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পেশাদার ডে কেয়ার সেবা চালু করল বিডা

Next Post

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার জন

প্রকাশক

প্রকাশক

Next Post
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার জন

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন সাড়ে ৭৮ হাজার জন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
  • সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ
    সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
    দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত 
    বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত  [আরও বিস্তারিত পড়ুন]
  • আউটার এ্যাঙ্কেরেজে আগত মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে গতিশীলতা আনয়নে নৌপরিবহন অধিদপ্তরের গঠিত টাস্ক ফোর্সের কার্যক্রম সংক্রান্ত
    আউটার এ্যাঙ্কেরেজে আগত মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে [আরও বিস্তারিত পড়ুন]
  • অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
    অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ