সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

প্রকাশক by প্রকাশক
April 13, 2026
in জাতীয়
0
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

স্টাফ রিপোর্টার: সৈয়দ ওবায়দুর রহমান:
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তৃণমূলের উদ্যোক্তাদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগই বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভরতার দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে পারে। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিতিশীল ও সংকটপূর্ণ পরিস্থিতিতে স্বাবলম্বী হওয়াই একটি জাতির টিকে থাকার প্রধান শক্তি।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতকে শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই টেকসই উন্নয়নের অন্যতম পথ।

সোমবার ঢাকার বেইলী রোডে বাংলাদেশ মহিলা সমিতিতে আয়োজিত ‘চয়নিকা নারী উদ্যোক্তা উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক তামান্না রহমান এবং উদ্বোধন করেন বিশ্ববরেণ্য ফ্যাশন আইকন ও ইউনেস্কো আর্টিস্ট ফর পিস বিবি রাসেল।

মন্ত্রী বলেন, নারী উদ্যোক্তারা কুটির শিল্প, কৃষিভিত্তিক ব্যবসা, ফ্যাশন, হস্তশিল্প ও ফুড প্রসেসিংসহ বিভিন্ন খাতে যুক্ত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করছেন। তারা শুধু নিজেদের পরিবারকেই স্বাবলম্বী করছেন না, বরং স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বাজার তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন।

তিনি তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে কর্মোপযোগী করে তোলা এবং তাদের উৎপাদিত পণ্যের সহজ বাজারজাতকরণ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী আহ্বান জানান, উদ্যোক্তাদের কার্যক্রম যেন শহরকেন্দ্রিক না হয়ে গ্রামীণ নারীদের সম্পৃক্ত করে পরিচালিত হয়, যাতে তারা ঘরে বসেই উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা অপরিহার্য।

এ সময় তিনি দেশীয় কুটির ও তাঁত শিল্প রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চললেও বাংলাদেশের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিবি রাসেল বলেন, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। তিনি বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষই আমার অনুপ্রেরণা। তাদের স্বপ্ন থেকেই আমার পথচলা শুরু।” তিনি উদ্যোক্তাদের দেশীয় তাঁত শিল্প সংরক্ষণ ও নিজস্ব সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হক, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং দেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার। স্বাগত বক্তব্য দেন চয়নিকার কর্ণধার এস বি বিপ্লব।

তিন দিনব্যাপী এ উৎসবের প্রথম দিনে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণ, উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উৎসবের স্বাক্ষর বোর্ড উদ্বোধন করেন এবং নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ মহিলা সমিতির মেলা প্রাঙ্গণে দেশীয় পণ্যের বিভিন্ন স্টল নিয়ে নারী উদ্যোক্তারা এ তিন দিনব্যাপী মেলায় অংশগ্রহণ করছেন।

Previous Post

নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস

প্রকাশক

প্রকাশক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
    তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস
    নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস [আরও বিস্তারিত পড়ুন]
  • হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত-ধর্মমন্ত্রী কায়কোবাদ
    হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন [আরও বিস্তারিত পড়ুন]
  • পানি
    পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ