সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

নোয়াখালীতে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ, বানের পানি কমছে ধীরগতিতে

প্রকাশক by প্রকাশক
September 10, 2024
in সারাবাংলা
0
নোয়াখালীতে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ, বানের পানি কমছে ধীরগতিতে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
নোয়াখালীতে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ, বানের পানি কমছে ধীরগতিতে
 
মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি:
 
প্রায় মাসব্যাপী বন্যায় নোয়াখালী চাটখিল ও সোনাইমুড়ি লাখ লাখ মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। বানের পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি বরং বাড়ছে। বিরন্দ্র, মহেন্দ্র, কচুয়া-বটতলি খালে প্রভাবশালীদের খালের উপর অবৈধ স্থাপনা ও বাঁধ নির্মাণে বন্যার পানি আটকে যায়। দৈনিক নাগরিক ভাবনা সহ বিভিন্ন জাতীয়  পত্রিকায় নিউজ প্রকাশের পর গত কয়েক দিনে এসব খালে কিছু অংশে বাঁধ কেটে দেয়া হলেও এখনও অবৈধ স্থাপনা রয়েছে। তাই পানি চলাচলে বিঘ্ন ঘটছে। পানিবন্দী এসব মানুষ খাবার সংকট, ডাইরিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। সরজমিনে গিয়ে বিভিন্ন সূত্রে জানা যায়, বন্যায় এই চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় প্রায় ৫৪ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। বানের পানি কমতে শুরু করায় অনেকেই নিজের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে। এসব ঘরে ফিরা মানুষ বন্যার পানিতে ঘর বাড়ি মেরমত করতে হিমশিম খাচ্ছে। এদের মধ্যে গরিব ও অসহায়দের অবস্থা সূচনীয়। ঘরবাড়ি মেরামত করতে না পারায় অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছে খোলা আকাশের নিচে। সোনাইমুড়ি প্রকল্প কর্মকর্তা মেশকাতুর রহমান জানান বন্যায় সোনাইমুড়ি ২৩০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৪০ হাজার মানুষ আশ্রয় নিয়েছিল বানের পানি কমতে শুরু করায় মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। এখনও ৭০টি আশ্রয়কেন্দ্রে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। চাটখিল উপজেলার প্রকল্প কর্মকর্তা পলাশ সমদ্দার জানান চাটখিলে ১৩৬টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১৪ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়ে ছিল। বর্তমানে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে বাকিরা ঘরে ফিরে গিয়েছে। আশ্রয়কেন্দ্রে থেকে ফিরে গিয়ে কোথায় থাকবে তা নিয়ে চিন্তিত চাটখিল উপজেলার শাহাপুর কাজী বাড়ির মরিয়ম বেগম (৪০) জানান প্রতিবন্ধী এক মেয়েকে নিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন। ঘরে ফিরে গিয়ে কোথায় থাকবেন চিন্তায় দিশে হারা হয়ে কান্নায় ভেঙে পড়ছেন। জানা যায় তার বসত ঘরটি সংস্কারের অভাবে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ঘরটি সংস্কার না করা হলে বসবাস করা সম্ভব হবে না। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে গিয়ে এখন খাদ্য সংকটে জীবন কাটাচ্ছেন এমন বহু মানুষ। বন্যার পানিতে বেসে যাওয়া অসহায়দের পুর্নবাসনের জন্য জরুরি ভিত্তিতে সরকারের উদ্যেগ নেয়া প্রয়োজন জানিয়েছেন এলাকাবাসী।
Previous Post

কালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলা!এসিল্যান্ডসহ দুই সাংবাদিক আহত

Next Post

১ অক্টোবর হতে শাহজালাল বিমানবন্দরের ১ কিমি পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করে হর্নমুক্ত করার উদ্যোগ নেয়া হবে : পরিবেশ উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
১ অক্টোবর হতে শাহজালাল বিমানবন্দরের ১ কিমি পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করে হর্নমুক্ত করার উদ্যোগ নেয়া হবে : পরিবেশ উপদেষ্টা

১ অক্টোবর হতে শাহজালাল বিমানবন্দরের ১ কিমি পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করে হর্নমুক্ত করার উদ্যোগ নেয়া হবে : পরিবেশ উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ