সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পটুয়াখালীতে বেসরকারি শিক্ষা  প্রতিষ্ঠান জাতীয়করণ ও বৈষম্য নিরসনের লক্ষ্যে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

প্রকাশক by প্রকাশক
September 24, 2024
in সারাবাংলা
0
পটুয়াখালীতে বেসরকারি শিক্ষা  প্রতিষ্ঠান জাতীয়করণ ও বৈষম্য নিরসনের লক্ষ্যে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীতে বেসরকারি শিক্ষা  প্রতিষ্ঠান জাতীয়করণ ও বৈষম্য নিরসনের লক্ষ্যে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
 
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা  প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে।  
মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী শেষে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় কলাপাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার সহকারী শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। 
এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা শিক্ষক কল্যান সমিতির সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও জমিয়াতুল মোদারেসিন কলাপাড়া উপজেলা শাখার কোষাধ্যক্ষ মাওলানা মো. ওসমান গনী।
বক্তারা বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ  করে বাংলাদেশের শিক্ষার গুনগত মান বৃদ্ধি সম্ভব নয়। তাই অবিলম্বে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। এবং দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। বক্তারা আরও বলেন, যদি জাতীয়করণ না করা হয় তাহলে শিক্ষক সমাজ শুধুই মানববন্ধন ও স্মারকলিপির মধ্যে সীমাবদ্ধ থাকবেনা। জাতীর স্বার্থে সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উপজেলা শিক্ষক কল্যান সমিতির সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠানের সকল আয় সরকারি কোষাগারে নিয়ে যাক। তাতে জাতীয়করন করতে সরকারের তেমন বেগ পেতে হবেনা। তিনি আরও বলেন, শিক্ষায় যে বাজেট দেয়া হয় তার সিংহভাগ ব্যায় হয় অবকাঠামো উন্নয়নে। কিন্তু উন্নয়নের নামে একাটা বিরাট অংশ মধ্যস্বত্বভোগীদের কাছে চলে যায়। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষকদের জন্য শিক্ষা কমিশন গঠন করতে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন তিনি। 
মানববন্ধন শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের কাছে শিক্ষকরা শিক্ষা উপদেষ্টা ও সিনিয়র সচিব বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করার কথা বলেন। সেইসাথে শিক্ষার মানোন্নয়ন এবং মানসম্পন্ন শিক্ষা প্রদানে ভূমিকা রাখতে শিক্ষকদের অনুরোধ করেন তিনি।   
Previous Post

পটুয়াখালীতে ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পাচ্ছে গৃহসংস্কারের অর্থসহ বিভিন্ন উপকরণ

Next Post

১৭ বছর পর আগামীকাল কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন

প্রকাশক

প্রকাশক

Next Post
১৭ বছর পর আগামীকাল কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন

১৭ বছর পর আগামীকাল কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়
    মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ