সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

পদত্যাগ করা সমন্বয়কদের নতুন প্ল্যাটফর্ম ঘোষণা

প্রকাশক by প্রকাশক
October 22, 2024
in সারাবাংলা
0
পদত্যাগ করা সমন্বয়কদের নতুন প্ল্যাটফর্ম ঘোষণা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পদত্যাগ করা সমন্বয়কদের নতুন প্ল্যাটফর্ম ঘোষণা

আলী আহসান রুবি,নিজস্ব প্রতিবেদক:
 অক্টোবর ২২, ২০২৪,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা থেকে পদত্যাগ করা সমন্বয়করা নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন। ‘সম্মিলিত গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন সংগঠন ঘোষণা করেছেন তারা। সোমবার (২১ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা। এ সময় চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশীদ জিতুকে আহ্বায়ক এবং ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাবেক সমন্বয়ক ফাহমিদা ফাইজাকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ারকে নতুন সংগঠনের মুখপাত্র এবং ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাবেক সমন্বয়ক রুদ্র মুহাম্মদ সফিউল্লাহকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমরান শাহরিয়ার বলেন, ‘একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো জাতির বুকে জাগ্রত হয়েছিল একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, যে নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তি থাকবে না, বৈষম্য ও নিপীড়ন থাকবে না। যেখানে থাকবে ন্যায়বিচারের নিশ্চয়তা, সাধারণ মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়গুলো হবে নিরাপদ ও উচ্চশিক্ষার জন্য যথোপযুক্ত স্থান। এই স্বপ্নকে সামনে রেখে আপামর জনতা নবগঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি, যে চেতনাকে লালন করে মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল, সেই চেতনা এই সরকার লালন করতে পারছে না। সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসর ও বাইরে ফ্যাসিবাদপন্থি শক্তি অন্তর্বর্তী সরকারকে এই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে একের পর এক বাধা দিয়ে যাচ্ছে।’ 
গণ-অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হওয়ার আশঙ্কা প্রকাশ করে ইমরান শাহরিয়ার বলেন, ‘ধীরে ধীরে ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হচ্ছে। নতুন বাংলাদেশে মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা দিন দিন হ্রাস পাচ্ছে। যে সংস্কারগুলো আমরা আশা করেছিলাম, সেসব সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোতে দীর্ঘসূত্রতা দেখা দিচ্ছে। এ অবস্থায় গণঅভ্যুত্থানের চেতনা ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে একসঙ্গে কাজ করার জন্য সম্মিলিত গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন প্ল্যাটফর্ম করেছি আমরা। গণ-অভ্যুত্থান রক্ষায় সর্বশক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব। প্রয়োজনে আবারও রক্ত ঝরাতে প্রস্তুত আছে আমাদের প্ল্যাটফর্ম।’
এর আগে, ৩ অক্টোবর বিকাল পৌনে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৭ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক একযোগে পদত্যাগ করেন।

Previous Post

নিপীড়নের শিকার ও বঞ্চিত কর্মকর্তাদের উচ্ছ্বাস আহসান কিবরিয়া সিদ্দিকি বদলীতে

Next Post

লিবিয়ার মিসরাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক ১৫৭ জন ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে

প্রকাশক

প্রকাশক

Next Post
লিবিয়ার মিসরাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক ১৫৭ জন ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে

লিবিয়ার মিসরাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক ১৫৭ জন ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ