সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

প্রকাশক by প্রকাশক
December 28, 2025
in সারাবাংলা
0
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

বিলাল হুসাইন, চিফ রিপোর্টার:ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি.

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় নৌপরিবহন উপদেষ্টা বলেন, পক্ষে-বিপক্ষে মতভেদ থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সহিংসতা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নৌপরিবহন উপদেষ্টা বলেন, গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, মিডিয়ার ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না। তিনি বলেন, মিডিয়া হচ্ছে সরকারের চোখ।

সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি জানান।

দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌপরিবহন উপদেষ্টা বলেন, মিডিয়া সত্য তুলে ধরবে—এটাই জনগণের প্রত্যাশা। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে।

উপদেষ্টা বলেন, এতো বড় একটি দুর্ঘটনার পরও মাত্র এক দিনের মধ্যে পত্রিকা প্রকাশের সক্ষমতা একটি বিরাট সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয়। এ সময় তিনি প্রথম আলো ও ডেইলি স্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দৃঢ়তার প্রশংসা করেন। তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বলেন, গণমাধ্যম ঘুরে দাঁড়াবে, গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে।

পরিদর্শনকালে ডেইলি স্টার এর উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ, প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ দায়িত্বশীল কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Previous Post

চাঁদপুরের হাইমচরে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে : নৌপরিবহন উপদেষ্টা

Next Post

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং:

প্রকাশক

প্রকাশক

Next Post
আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং:

আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিং:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
  • সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ
    সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
    দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত 
    বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত  [আরও বিস্তারিত পড়ুন]
  • আউটার এ্যাঙ্কেরেজে আগত মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে গতিশীলতা আনয়নে নৌপরিবহন অধিদপ্তরের গঠিত টাস্ক ফোর্সের কার্যক্রম সংক্রান্ত
    আউটার এ্যাঙ্কেরেজে আগত মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে [আরও বিস্তারিত পড়ুন]
  • অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
    অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ