সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

প্রাণিসম্পদে আর্থিক দুর্নীতির তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
December 29, 2024
in সারাবাংলা
0
প্রাণিসম্পদে আর্থিক দুর্নীতির তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রাণিসম্পদে আর্থিক দুর্নীতির তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সিলেট, শনিবার, ২৮ ডিসেম্বর,২০২৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বিগত সরকারের আমলে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

আজ শনিবার ২৮ ডিসেম্বর সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

উদ্বোধনকালে তাঁর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল ও মো. তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ড. মারুফ হাসান প্রমুখ।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বিগত সরকারের সময়ে অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেক জায়গায় কাজও ফেলে রাখা হয়েছে-এসবের তদন্ত হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংস্কার ও বিচার একসঙ্গে চলবে বলেও জানান তিনি।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সিলেটে বন্যার কারণে মানুষের পাশাপাশি গবাদি পশু-পাখি এবং অন্যান্য প্রাণীও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে। বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষায় এ সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এরপরে উপদেষ্টা জেলা জেলা দুগ্ধ খামারের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলে অর্জিত নতুন স্বাধীনতার বছরেই ইনস্টিটিউট অব লাইফ স্টক সাইন্স এন্ড টেকনোলজির উদ্বোধন হলো বলে আমি খুশি। ছাত্র জনতার রক্তের দায় থেকে আমরা কিন্তু কোন ভুল করতে বা এটাকে ব্যর্থ হতে দিতে পারিনা। সে কারণে আমাদের অনেক দায়িত্বশীল আচরণ করতে হবে।

Previous Post

প্রাণিসম্পদে আর্থিক দুর্নীতির তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Next Post

বনভূমির অবৈধ দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
বনভূমির অবৈধ দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বনভূমির অবৈধ দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
    খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এর সঙ্গে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ