সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

বাঁশখালীতে পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ ধর্ষক, খুনি, ইয়াবাকারবারী মিলে ৯জন গ্রেফতার

প্রকাশক by প্রকাশক
March 18, 2023
in ক্রাইম, ফিচার, সারাবাংলা
0
বাঁশখালীতে পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ ধর্ষক, খুনি, ইয়াবাকারবারী মিলে ৯জন গ্রেফতার
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

মোহাম্মদ এরশাদ ,বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালীতে পৃথক পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত ধর্ষক, খুনি, ডাকাত, ইয়াবাকারবারি মিলে ৯ জনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৬ বছর বয়স্ক নিজ মেয়েকে উপর্যুপরি ধর্ষণে

 অভিযুক্ত ২ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত খুনি আমজাদ আলী প্রকাশ আমজাদ হোসেন (৪৫)ও রয়েছে। বাঁশখালী থানা পুলিশ শুক্রবার (১৭ মার্চ) গভীর রাত থেকে ১৮ মার্চ শনিবার সকাল পর্যন্ত পুকুরিয়া,

পুঁইছড়ি, চাম্বল ও পৌরসদরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। থানা পুলিশের এই সফল অভিযানের পর শনিবার ১৮ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম প্রত্যেক এলাকায়

 সরেজমিন পরিদর্শন করেন। প্রতিটি অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম, এস আই রাজীব পোদ্দার, এস আই মং থোয়াই হ্লা চাকসহ অর্ধশতাধিক পুলিশ।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পৃথক অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা আসামীরা হচ্ছে নিজ কন্যাকে ধর্ষণকারী দুর্ধর্ষ ডাকাত, মাদককারবারি, খুনি ২ বছরের

 সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া গ্রামের মনির আহমদের ছেলে আমজাদ আলী প্রকাশ আমজাদ হোসেন। তার কাছ থেকে ১টি দেশিয় তৈরী এলজি উদ্ধার করা হয়েছে। পুকুরিয়া চা বাগান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। চাম্বল ইউনিয়নের খলিফা পাড়া থেকে ১টি একনল বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ মৃত লোকমান হাকিমের ছেলে মো. নেছার উদ্দিন(৫৮)কে গ্রেফতার করা হয়েছে।

বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি এলাকায় যানবাহান তল্লাশি করে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার মহেশখালী, উখিয়া ও টেকনাফের বাসিন্দা হোসন আহম্মদ(৫০), মো. জাকারিয়া (২৮), মো. ইসমাইল হোসেন (৩৩) এবং মো.

মোরশেদ(১৯) নামের ৪ ইয়াবাকারবারিকে গ্রেফতার করেছে। অপর অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী সাজাপ্রাপ্ত মো. আশেক প্রকাশ মোবারক (৪৫) , মো. ওসমান (৩৮), মো. রিয়াদ(৩৫)।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম বলেন, বাঁশখালীতে অপরাধীদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে। দাগী অপরাধী কেউ পালিয়ে থাকতে পারবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

Previous Post

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রদান

Next Post

জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬

প্রকাশক

প্রকাশক

Next Post
জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬

জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত অন্তত ৬

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ