সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বাঁশখালীতে প্রকৃত কৃষকরা সুবিধা বঞ্চিত, পাচ্ছে অকৃষকরা

প্রকাশক by প্রকাশক
January 29, 2024
in সারাবাংলা
0
বাঁশখালীতে প্রকৃত কৃষকরা সুবিধা বঞ্চিত, পাচ্ছে অকৃষকরা
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter
বাঁশখালীতে প্রকৃত কৃষকরা সুবিধা বঞ্চিত, পাচ্ছে অকৃষকরা
 
 
বাঁশখালী প্রতিনিধি:
 
চট্টগ্রামের বাঁশখালীতে প্রকৃত কৃষকরা পায়না সরকারি সুবিধা পাচ্ছে অকৃষকরা, ধানের সাথে ছোবা থাকে, কৃষককের সাথে অকৃষক থাকে বললেন উপ-সহকারী কৃষি অফিসার উৎপল দাশ গুপ্ত।
 
জানা যায়, বছরব্যাপী ২০২৩-২০২৪ অর্থবছরে ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে হর্টিকালচার সেন্টার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দেওয়ানহাট চট্টগ্রামের উদ্যোগে উপজেলার কালীপুর  ইউনিয়ন পরিষদের হলরুমে   এ কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
 
২৯ জানুয়ারি (সোমবার) সকাল ১০ টায় কালীপুরে কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানটি শুরু হয় এবং দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠান সম্পন্ন হয়।
 
 
স্থানীয় বেশ কিছু কৃষক অভিযোগ করে বলেন, আমরা সারাজীবন কৃষি কাজ করি, কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাইনা। আজকের কৃষি  প্রশিক্ষণ অনুষ্ঠানে এলাকার প্রকৃত কৃষকদের কাউকে দেখা যায়নি।গাড়ীর হেলপার, ছাত্র লীগ নেতাসহ কৃষি কাজ করেনা এমন কিছু লোককে ওই প্রশিক্ষণ অনুষ্ঠানে দেখা গেছে।
 
যারা কোন কৃষক নয়। কিন্তু তাদেরকে কৃষক সাজিয়ে প্রশিক্ষণের নামে গাছের চারা প্রাদান করা হয়েছে এবং জনপ্রতি ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে। এই সুযোগ থেকে স্থানীয় প্রকৃত কৃষকরা কেন পাচ্ছে না তা নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।
 
এই প্রশিক্ষণে সুবিধা পাওয়া ৭/৮ জন লোকের নাম প্রতিবেদকের হাতে এসেছে। যাদের মধ্যে ৩/৪ জন রয়েছে অকৃষক।১নং ওয়ার্ড  এলাকায় মৃত আবুল  আবুল আবুল হাইরের ছেলে  নুজরুল ইসলাম নামে এক দালালের মাধ্যমে কৃষকদের খবর দিলেও ওই দালাল প্রকৃত কৃষকদের খবর না দিয়ে কৃষক নয় এমন কিছু তার পরিচিত লোকজনকে ডেকে নিয়ে সুযোগ সুবিধা দিয়ে থাকেন,যার ফলে প্রকৃত কৃষকরা সুবিধা বঞ্চিত হয়ে যায়। 
 
এবিষয়ে গুনাগরী, কালীপুর বাঁশখালীর উপ-সহকারী কৃষি অফিসার উৎপল দাশ গুপ্ত জানান, কালীপুর ১,২,৩ নং ওয়ার্ডের কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে কালীপুরের সীমান্ত এলাকার সাধনপুরের ২/৩ জন লোক এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছে। চারা বিতরণ ও টাকা প্রদান সম্পর্কে জানতে চাইলে তিনি প্রাথমিক
 
ভাবে বিষয়টি এড়িয়ে যাওয়া চেষ্টা করলেও পরে ১টি আম চারা ,১টি সুপারি চারা ও ১টি কমলা চারাসহ জনপ্রতি ৩টি করে গাছের চারা বিতরণ করার কথা স্বীকার করলেও টাকা প্রদানের বিষয়টি মোটেও স্বীকার করেননি তিনি। আর বিতরণকৃত চারা গুলো কর্ণফুলী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল স্যার আসার সময় নার্সারি থেকে এনে বিতরণ করেছে বলে জানান উৎপল।
 
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক জানান, এই প্রশিক্ষণ আমাদের কোন কর্মসূচি নয়, বরং হর্টিকালচার সেন্টার, দেওয়ান হাট, চট্টগ্রাম এর উদ্যোগে বাঁশখালীতে ৩০ জন কৃষককে নিয়ে এই প্রশিক্ষণ করার কথা ছিলো, তাই কালীপুর এলাকায় করার জন্যে বলেছিলাম। যে ভাবে হোক কৃষকরা একটু প্রশিক্ষণ পেলে হয়তো কৃষি উৎপাদনে তারা অগ্রগামী হতে পারবে। যারা অংশ গ্রহণ করেছে তারা বাঁশখালীর যে কোন এলাকার হতে পারবে, এতে কোন অসুবিধা নেই।
 
যেহেতু এই প্রশিক্ষণ নির্দিষ্ট ব্লকের জন্যে সীমাবদ্ধ নয়। বাঁশখালীে কৃষক হলেই চলবে। আর উপজেলা কৃষি অফিসের কর্মসূচী গুলোর জন্যে আমাদের  ব্লক (এরিয়া) রয়েছে। সব কিছু ব্লক ভিত্তিক হয়। আর এই প্রশিক্ষণে যারা অংশ গ্রহণ করেছে তারা বাঁশখালীর যে কোন এলাকার কৃষক হলেও অসুবিধা নেই।
Previous Post

নায়িকা অপু বিশ্বাস নায়ক ইমন নড়াইলে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন

Next Post

রামপালে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ 

প্রকাশক

প্রকাশক

Next Post
রামপালে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ 

রামপালে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ