সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়ে অভিমত

প্রকাশক by প্রকাশক
December 15, 2024
in সারাবাংলা
0
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়ে অভিমত
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়ে অভিমত

আলী আহসান রবি
ঢাকা, ১৫ই ডিসেম্বর ২০২৪ :

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং সেটিতে কর্তৃপক্ষের পূর্ণ স্বায়ত্তশাসন প্রয়োজন। রবিবার (১৫ই ডিসেম্বর) তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যালয়ে বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালকগণের সঙ্গে কমিশনের মতবিনিময় সভায় এই অভিমত দেওয়া হয়।

সভায় কমিশনপ্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে যা যা করা প্রয়োজন, তা করতে হবে। গণমাধ্যমের মধ্যে একটা বড়ো অংশ হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থার সংবাদ ও অনুষ্ঠানে বহুমত বা ভিন্নমতের প্রতিফলন থাকা প্রয়োজন।

মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক মো. মাহবুবুল আলম জানান, বেতার কি এখনো আছে বা চলে, এটা সাধারণ শ্রোতার প্রশ্ন। নীতিনির্ধারক এবং সর্বোচ্চ পর্যায়ের মানুষও এই প্রশ্ন করে থাকেন। তিনি বলেন, বাংলাদেশ বেতারের কৃষিবিষয়ক অনুষ্ঠান ও ওয়ার্ল্ড নিউজ খুব জনপ্রিয় ছিল।

বাংলাদেশ বেতারের আরেক সাবেক মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ বেতার ও টেলিভিশন যতদিন সরকারের নিয়ন্ত্রণে থাকবে, ততদিন সরকারের নির্দেশনায় অনুষ্ঠান ও সংবাদ প্রচার করতে হবে। কোনো কোনো সময় স্থানীয় এমপিদের সংবাদ প্রচার না করলে তাঁরা উষ্মা প্রকাশ করতেন। যদি কোনো সম্প্রচার কমিশন থাকে, তাহলে এই মানসিকতার পরিবর্তন হবে।

সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক শাহজাদী আঞ্জুমান আরা বলেন, অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে অলিখিত নির্দেশনা ছিল। কেউ কেউ তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে খুশি করার জন্য অনুষ্ঠান ও সংবাদ প্রচার করতো।

সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল জানান, সংস্কার হতে হবে; সেই সংস্কারের ফল যদি গ্রামের কৃষক পর্যন্ত পৌঁছায়, সেটা হলো আসল সংস্কার। বেতারের এখনো হাজার হাজার শ্রোতা আছে, যেখানে বিদ্যুৎ নেই সেখানে মানুষ বেতার শোনে।

বাংলাদেশ বেতারের আরেক সাবেক মহাপরিচালক খাদিজা বেগম জানান, বেতারে সংস্কার করা দরকার। বেতারে তথ্য ক্যাডারের কর্মকর্তারা কাজ করেন। তাঁদের দক্ষ করে তৈরি করতে একটি নেতৃত্ব প্রয়োজন।

সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক মো. মজিবুর রহমান জানান, সম্প্রচারের ক্ষেত্রে গত ২০ বছরে যে প্রসার হয়েছে, সে মোতাবেক আমাদের যুগোপযোগী সম্প্রচার আইন ও নীতিমালা প্রয়োজন।

বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান বলেন, বাংলাদেশ বেতার এখন নিউ মিডিয়াতে চলে এসেছে। বেতারে হাজারো সৃজনশীল অনুষ্ঠান আছে। স্বায়ত্তশাসনের ক্ষেত্রে বেতারের সীমাবদ্ধতার বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন।

মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া জানান, বাংলাদেশ বেতারের সৃষ্টিকাল থেকে এ যাবৎ কখনো কোনো গবেষণা করা হয়নি। এটি করা উচিত ছিল।

বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক মো. ছালাহ্ উদ্দিন বলেন, নব্বইয়ের দশকে বেতারের অনুষ্ঠানসমূহ যেভাবে মনিটরিং করা হতো, বর্তমানে সেভাবে মনিটরিং হয় না।

মতবিনিময় সভায় কমিশনপ্রধান কামাল আহমেদ, কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, সৈয়দ আবদাল আহমেদ, টিটু দত্ত গুপ্ত ও কামরুন্নেসা হাসান উপস্থিত ছিলেন।

Previous Post

জনদুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে-মুহাম্মদ ফাওজুল কবির খান

Next Post

বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার

প্রকাশক

প্রকাশক

Next Post
বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার

বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ