সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

বাংলাদেশ তারুণ্য ও নতুন দিনের দিকে তাকিয়ে আছে- উপদেষ্টা আদিলুর রহমান খান

প্রকাশক by প্রকাশক
February 8, 2025
in জাতীয়
0
বাংলাদেশ তারুণ্য ও নতুন দিনের দিকে তাকিয়ে আছে- উপদেষ্টা আদিলুর রহমান খান
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ তারুণ্য ও নতুন দিনের দিকে তাকিয়ে আছে- উপদেষ্টা আদিলুর রহমান খান

আলী আহসান রবি
ঢাকা ৮ ফেব্রুয়ারি ২০২৫:

বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন এ্যান্ড টেকনোলজি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
আজ ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের চান্সেলরের পক্ষে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইয়াংওন কর্পোরেশনের চেয়ারম্যান মি. কিয়াক সুং (Kihak Sung)।

সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ তারুণ্য ও নতুন দিনের দিকে তাকিয়ে আছে। আজকের সমাবর্তনের গ্রাজুয়েটবৃন্দের এই অর্জন ও সাধনা দেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করবে, যারা আপনাদের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ শ্রমজীবী, কর্মজীবী মানুষের অধিকার আদায়ের জন্য নিশ্চয়ই আজকের সমাবর্তনে উপস্থিত গ্রাজুয়েটবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জুলাই ৩৬ এর গণঅভ্যুত্থানে শহিদ ছাত্রজনতা ও বিইউএফটি’র ছাত্র শহিদ সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন,
বাংলাদেশ জুলাই মাসে বদলে গেছে। ৫ আগস্টের পরে তারুণ্যের কারণে এটা নতুন বাংলাদেশ। বাংলাদেশের তরুণ সমাজ পথ দেখিয়েছে কিভাবে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আজকের এই শিক্ষার্থীরা সেই পথের দিশারি। বাংলাদেশ আর কখনো তার আগের জায়গায় ফেরত যাবে না।

উপদেষ্টা আরো বলেন, আজকের সমাবর্তনে ২ হাজার ৭৩১জন শিক্ষার্থী, যারা ডিগ্রী অর্জন করেছেন, তারা যেন বাংলাদেশের দিশারি হয়ে গড়ে উঠেন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভ্যনগার্ড হিসেবে কাজ করেন। তারা যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দেন।

বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফারুক হাসান বলেন, এই বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা
তাদের শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে দেশের গার্মেন্টস সেক্টরকে বিশ্ববাজারে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিইউএফটি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আয়ূব নবী খান স্বাগত বক্তব্য দেন।

এ সমাবর্তন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্টার, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা।

এ সমাবর্তন অনুষ্ঠানে ২ হাজার ৭৩১ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন এবং ৩২৮ জনকে পোস্টগ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়।

Previous Post

আজ থেকে গাজীপুরসহ সারাদেশে “অপারেশন ডেভিল হান্ট” শুরু

Next Post

বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হব -ধর্ম উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হব -ধর্ম উপদেষ্টা

বৃহত্তর স্বার্থে মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হব -ধর্ম উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
  • সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ
    সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ