সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home রাঙ্গামাটি

বাঘাইহাট জোনের কার্যকর উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন: পর্যটক ও জনমনে স্বস্তি

প্রকাশক by প্রকাশক
November 16, 2025
in রাঙ্গামাটি
0
বাঘাইহাট জোনের কার্যকর উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন: পর্যটক ও জনমনে স্বস্তি
0
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

বাঘাইহাট জোনের কার্যকর উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন: পর্যটক ও জনমনে স্বস্তি

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:

দুষ্কৃতিকারীদের চাঁদাবাজির উদ্দেশ্যে ফাইবার অপটিক কেবল কেঁটে দেওয়ার ফলে টানা ছয়দিন ধরে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার পর আবারো সচল হয়েছে সাজেক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে এই সমস্যার সমাধান হওয়ায় স্থানীয় জনগণ, পর্যটক এবং ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

সাজেক ভ্যালি—রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল—নিরাপত্তা ও নির্মল প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দীর্ঘদিন ধরে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিনই হাজারো পর্যটক এখানে আসেন। তাই নেটওয়ার্ক বিচ্ছিন্নতা শুধু স্থানীয় জনগণই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের জন্যও নানা ধরনের সমস্যার সৃষ্টি করে।

গত ১০ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সাজেকের শুকনোছড়া ও করেঙ্গাতলী এলাকায় দুষ্কৃতিকারীরা ফাইবার অপটিক কেবল কেটে দেয়। ফলে হঠাৎ করেই পুরো অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।

এই ঘটনায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট, গঙ্গারাম, শুকনোছড়া এবং বঙ্গলতলী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।নেটওয়ার্ক বিভ্রাটের কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় সীমাহীন ভোগান্তি দেখা দেয়।

ব্যবসায়ীরা লেনদেন, পর্যটকদের বুকিং, অনলাইন পেমেন্টসহ নানা কাজে সমস্যার সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে বাইরে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়ে।অভিভাবকরা দূরে থাকা সন্তান-স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতে না পেরে উদ্বেগে দিন কাটান।নেটওয়ার্ক বিচ্ছিন্নতায় সাজেকে অবস্থানরত পর্যটকরাও চরম অস্বস্তিতে পড়েন। অনেকে পরিবার-পরিজনকে নিজের নিরাপত্তা সম্পর্কে জানাতে পারেননি। অনলাইন নেভিগেশন, গাইডলাইন বা হোটেল বুকিংয়ের কাজ বাধাগ্রস্ত হয়। অনেকেই জরুরি প্রয়োজনে বাহিরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন।

সাজেকের মতো পাহাড়ি ও দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বিচ্ছিন্নতা পর্যটকদের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগও বাড়িয়ে তোলে।

পরিস্থিতি স্বাভাবিক করতে ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ৩টা ৫০ মিনিটে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান এর সার্বিক সহযোগিতায় সেনাবাহিনীর স্কট টিম শুকনোছড়া এলাকায় প্রবেশ করে। দুর্গম পথ পাড়ি দিয়ে দলটি দ্রুত ক্ষতিগ্রস্ত কেবল শনাক্ত করে মেরামতের কাজ শুরু করে এবং সফলভাবে নেটওয়ার্ক সংযোগ পুনর্বহাল করে।

নেটওয়ার্ক পুনরায় সচল হওয়ায় পুরো সাজেক এলাকাজুড়ে স্বস্তি এবং আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Previous Post

বাঘায় পৌর কৃষকদলের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত 

Next Post

আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট গড়ে উঠবে পাবনায়- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট গড়ে উঠবে পাবনায়- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট গড়ে উঠবে পাবনায়- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
  • সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ
    সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ