সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

বাবার বিরুদ্ধে পালিত পুত্রকে হত্যার অভিযোগ

প্রকাশক by প্রকাশক
July 20, 2023
in ক্রাইম, দেশ, ফিচার
0
বাবার বিরুদ্ধে পালিত পুত্রকে হত্যার অভিযোগ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

বাবার বিরুদ্ধে পালিত পুত্রকে হত্যার অভিযোগ

এইচ,এম,পান্না
//বরিশাল জেলা প্রতিনিধি//
বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত মিয়ারচর গ্রামে সাতবছরের পালিত শিশু পুত্র তানজিমুল হক ফাহিমকে তার বাবা পরিকল্পিতভাবে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন সদ্য তালাকপ্রাপ্ত মৃত ফাহিমের পালিত মা ফেরদৌসী বেগম।
এ অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মর্গে প্রেরণ করেছেন।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শাহীন জানান, অপমৃত্যু না হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে।
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন চৌকিদারের কন্যা ফেরদৌসী বেগম (৩০) অভিযোগ করেন,
সদ্য তালাকপ্রাপ্ত তার স্বামী মিয়ারচর গ্রামের মজিবর রহমান চৌকিদারের ছেলে এনামুল হক চৌকিদার (৪৪) দ্বিতীয় বিয়ের করার জন্যই পরিকল্পিতভাবে শিশু ফাহিমকে হত্যা করেছে। পরবর্তীতে বিষয়টি ভিন্নখাতে নেওয়ার জন্য ফাহিমের লাশ পানিতে ফেলে দেওয়া হয়। তিনি আরও জানান, ২০০৮ সালে সামাজিকভাবে তাদের বিয়ে হয়েছিলো। ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের কোন সন্তান হয়নি। ফলে তাদের সংসার জীবনে চরম অশান্তি নেমে আসে। এরপর বিগত সাত বছর পূর্বে তারা একটি পুত্র সন্তান সংগ্রহ করে লালন পালন করেন। ফেরদৌসী বেগম আরও জানান, এতেও এনামুলের সন্তানের চাহিদা পূরন না হওয়ায় সম্প্রতি অন্যত্র বিয়ে করেছেন বলে জানিয়েছেন প্রায়ই তাকে শারিরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে গত ১৫ জুলাই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলেও পালিত পুত্র ফাহিমকে এনামুল তার কাছে নিয়ে যায়।
ফেরদৌসী বেগম বলেন, মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পানিতে ডুবে ফাহিমের মৃত্যুর খবর পেয়ে মিয়ারচরের এনামুলের বাড়িতে গিয়ে দেখতে পাই মৃত ফাহিমের মুখের মধ্যে ভাত রয়েছে। এ থেকে প্রাথমিকভাবে সন্দেহ করা হয় খাবারের সাথে বিষ মিশিয়ে শিশু ফাহিমকে পরিকল্পিতভাবে এনামুল হত্যা করেছে। পরবর্তীতে ফাহিমের লাশ পানিতে ফেলে বিষয়টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে এনামুল হক চৌকিদার বলেন, ফেরদৌসী বেগমের সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন সে আমাকে ফাঁসাতে এলাকায় নানা অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে পালিত পুত্র ফাহিম পানিতে ডুবেই মারা গেছে। যা ময়নাতদন্তের রির্পোটেই প্রমানিত হবে।

Previous Post

পায়রা বন্দরে কয়লা নিয়ে আসলো সপ্তম বিদেশি জাহাজ “দারিয়া মায়া”,চলছে খালাস কার্যক্রম

Next Post

দোয়ারাবাজারে যৌত অনুষ্ঠানে ইমামদের সম্মানে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান ও ইমাম মুয়াজ্জিন পরিষদ গঠন-ঃ ধাপ-১

প্রকাশক

প্রকাশক

Next Post
দোয়ারাবাজারে যৌত অনুষ্ঠানে ইমামদের সম্মানে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান ও ইমাম মুয়াজ্জিন পরিষদ গঠন-ঃ ধাপ-১

দোয়ারাবাজারে যৌত অনুষ্ঠানে ইমামদের সম্মানে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান ও ইমাম মুয়াজ্জিন পরিষদ গঠন-ঃ ধাপ-১

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন : বাণিজ্যমন্ত্রী
    আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে– পানি সম্পদ মন্ত্রী ‎
    ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এর মৃত্যুতে বিএনপি’র মহাসচিবের শোক
    ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ