সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

বিডা’র উদ্যোগে বিদেশি নাগরিকদের কর্ম অনুমতি ও নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া সহজ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশক by প্রকাশক
November 12, 2025
in জাতীয়
0
বিডা’র উদ্যোগে বিদেশি নাগরিকদের কর্ম অনুমতি ও নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া সহজ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

তথ্যবিবরণী নম্বর: ১৫৭৯

বিডা’র উদ্যোগে বিদেশি নাগরিকদের কর্ম অনুমতি ও নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া সহজ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিলাল হুসাইন, চিফ রিপোর্টার:চট্টগ্রাম, ২৭ কার্তিক (১২ নভেম্বর):
বিদেশি নাগরিকদের কর্ম অনুমতি (Work Permit) ও নিরাপত্তা ছাড়পত্র (Security Clearance) প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে চট্টগ্রামে এক মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় আজ চট্টগ্রামের একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয় ।
এই উদ্যোগটি ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম (TEPP)-এর অংশ, যা ইউএনডিপি যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর সহায়তায় বাস্তবায়ন করছে। এই উদ্যোগের লক্ষ্য হলো বিনিয়োগ সম্পর্কিত প্রক্রিয়াগুলোকে আরো দ্রুত, স্বচ্ছ ও দক্ষ করা।
মতবিনিময় সভায় বিডা’র নির্বাহী সদস্য ও সচিব মো. শাহারুল হুদা এয়ার কমডোর (অব.) বলেন, প্রযুক্তিনির্ভর ও একীভূত কর্ম অনুমতি ব্যবস্থাপনা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং বাংলাদেশকে বৈশ্বিক ব্যবসার জন্য আরো আকর্ষণীয় গন্তব্যে পরিণত করবে। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান কর্ম অনুমতি প্রক্রিয়ায় যুক্ত, তাদের মধ্যে সমন্বয় জোরদার করে সেবার মান উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য।
মতবিনিময় সভায় বিডা’র মহাপরিচালক মো. আরিফুল হক বলেন, কর্ম অনুমতি সংস্কার কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি একটি কৌশলগত উদ্যোগ, যা বাংলাদেশকে আরো প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব করতে সহায়তা করবে।
মতবিনিময় সভায় এনএসআই-এর যুগ্ম পরিচালক জেসমিন আখতার খান বলেন, জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য দ্রুত, স্পষ্ট ও পূর্বানুমানযোগ্য ছাড়পত্র প্রক্রিয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, সম্পূর্ণ ও যাচাইযোগ্য নথিপত্র জমা এবং বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বেতন প্রদান, এই দুটি বিষয় মেনে চলা হলে কর্ম অনুমতি ব্যবস্থার প্রতি আস্থা আরো দৃঢ় হবে।
উল্লেখ্য, ইউএনডিপি বর্তমানে বিডা’র ওয়ান স্টপ সার্ভিস (OSS) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কর্ম অনুমতি প্রক্রিয়াকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার সহায়তা দিচ্ছে। এসব সংস্কারের ফলে সেবা প্রাপ্তির ক্ষেত্রে অনেকগুলো ধাপ কমে আসবে, স্বচ্ছতা বাড়াবে এবং বিদেশি বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াটিকে আরো সহজ করবে।
সভায় বিডা, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই), পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

Previous Post

স্টারলিংক সংযোগে খাগড়াছড়ির স্কুলগুলোতে ই-লার্নিংয়ের নতুন দিগন্ত উন্মোচন

Next Post

উপদেষ্টা পরিষদ-বৈঠকে বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন

প্রকাশক

প্রকাশক

Next Post
উপদেষ্টা পরিষদ-বৈঠকে বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন

উপদেষ্টা পরিষদ-বৈঠকে বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ সম্প্রসারণ ও শিপিং খাতে রেকর্ড সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা
    নৌখাতে যুগান্তকারী অগ্রগতি:বন্দর উন্নয়ন, নৌযোগাযোগ [আরও বিস্তারিত পড়ুন]
  • সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের হিসাব দিলেন শারমীন এস মুরশিদ
    সহিংসতা প্রতিরোধ, নতুন আইন ও ভাতা বৃদ্ধি: ১৬ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
  • দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
    দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত 
    বাংলাদেশ-মার্কিন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত  [আরও বিস্তারিত পড়ুন]
  • আউটার এ্যাঙ্কেরেজে আগত মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে গতিশীলতা আনয়নে নৌপরিবহন অধিদপ্তরের গঠিত টাস্ক ফোর্সের কার্যক্রম সংক্রান্ত
    আউটার এ্যাঙ্কেরেজে আগত মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে [আরও বিস্তারিত পড়ুন]
  • অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
    অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ