সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ইসলাম কথা

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়-ধর্ম

প্রকাশক by প্রকাশক
December 17, 2025
in ইসলাম কথা
0
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়-ধর্ম
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়-ধর্ম উপদেষ্টা

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:চট্টগ্রাম, বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫):  ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। আসছে জানুয়ারিতে শুরু হবে এই কার্যক্রম।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে
আন্তর্জাতিক আরবি ভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চবির আরবি বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, আরবি হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ ভাষা। এ ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটা সাহিত্য, সংস্কৃতি, দর্শন ও তত্ত্বীয় জ্ঞানের ভান্ডার। এ ভাষার গুরুত্ব, তাৎপর্য ও প্রভাব সবিস্তারে বলার অবকাশ রাখে না। পৃথিবীর ২০টিরও বেশি দেশে প্রধান ভাষা আরবি। বিশ্বের ৪০০ মিলিয়নের বেশি মানুষ এ ভাষায় কথা বলে। এ ভাষার উৎকর্ষ ও সৌকর্য বৃদ্ধির ক্ষেত্রে আবরদের চেয়ে অনারব অঞ্চলের মানুষের ভূমিকা কম নয় বলে মন্তব্য করেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, আরবি বিভাগে যারা লেখাপড়া করেন তাদের জন্য সারা পৃথিবীতে স্কলারশিপের দরজা খোলা আছে। আরববিশ্ব, তুরস্ক এমনকি ইংল্যান্ডেও আরবিতে পড়ে এমফিল, পিএইচডি, এমএ করার সুযোগ রয়েছে।

উপদেষ্টা আরবি বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আরবিতে পড়ে কেন স্ক্রিপ্ট বাংলায় লিখবেন, এটা অবশ্যই আরবিতে লিখতে হবে। আরবির শিক্ষকরা আরবিতেই থিসিস লিখবে, বাংলায় নয়। আরবি বিভাগের শিক্ষার্থীদের উত্তরপত্র আরবি ছাড়া অন্য ভাষায় গ্রহণ না করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান উপদেষ্টা।

শিক্ষাঙ্গণের রাজনীতির নেতিবাচক প্রভাব উল্লেখ করে উপদেষ্টা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের জ্ঞানচর্চার ক্ষেত্রে বাধা। শিক্ষক নেবো আমার দলের, শিক্ষক বানাবো আমার কর্মীকে-এই কালচার পরিহার করতে হবে। বিশ্ববিদ্যালয়কে কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক কেন্দ্র পরিণত হতে দেয়া উচিত নয়। শিক্ষাঙ্গণকে দলীয়করণের মানসিকতাকে বদলানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি।

ড. খালিদ বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মানসিকতা আমাদেরকে পিছিয়ে দিয়েছে। ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার  মানসিকতা ত্যাগ করার  অনুরোধ জানান তিনি।

আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান,  উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল শাহীন খান ও  রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে জামিয়াতুন নূর আল-আলমিয়াহ বাংলাদেশের পরিচালক ওবায়দুল্লাহ হামযাহ বক্তৃতা করেন।

এ অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্যে অবদান এবং আরবি শিক্ষায় স্কলারশিপ প্রদান ও আরবি গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে উপদেষ্টা এ বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ও ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন লোহাগাড়া-সাতকানিয়া(চুসালস) আয়োজিত নবীন বরণ, চাকসু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

 

Previous Post

বাণিজ্য উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এর বৈঠক

Next Post

শরিফ ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর শোক

প্রকাশক

প্রকাশক

Next Post
শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার শোক

শরিফ ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর শোক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • রোডম্যাপ অনুসারে হজের সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে –  ধর্ম উপদেষ্টা
    রোডম্যাপ অনুসারে হজের সকল কার্যক্রম এগিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি-পানি সম্পদ উপদেষ্টা
    ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন [আরও বিস্তারিত পড়ুন]
  • কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা
    কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার [আরও বিস্তারিত পড়ুন]
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের আহ্বান-সাংবাদিক কর্মশালায় বক্তারা
    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের [আরও বিস্তারিত পড়ুন]
  • ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার দিন শেষ: ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ নিয়ে আসছে রিয়েলমি
    ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার দিন শেষ: ১০,০০১ [আরও বিস্তারিত পড়ুন]
  • সুন্দর আগামীর জন্য প্রয়োজন গণভোট-ধর্ম উপদেষ্টা
    সুন্দর আগামীর জন্য প্রয়োজন গণভোট-ধর্ম উপদেষ্টা বিলাল [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন এবং পরিবর্তিত বাংলাদেশ চাইলে গণভোটে “হ্যাঁ” বলতে হবে-তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
    ‎‎জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন এবং পরিবর্তিত [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ