সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

ভাঙ্গায় অস্ত্র মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছর কারাদন্ড

প্রকাশক by প্রকাশক
September 17, 2024
in ফিচার
0
ভাঙ্গায় অস্ত্র মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছর কারাদন্ড
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ভাঙ্গায় অস্ত্র মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতির ১৭ বছর কারাদন্ড
 
 ওবায়মদুর রহমান, স্টাফ রির্পোটারঃ  
 
ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: লুৎফর রহমান মোল্যা(৩৫)কে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এর রায় দেন। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিল। 
সাজাপ্রাপ্ত আসামী মো: লুৎফর রহমান মোল্যা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত গিয়াস উদ্দিন মোল্যার ছেলে। 
মামলা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা শাখার জিডি মুলে গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ১৪ জানুয়ারী রাত দশটার দিকে ভাঙ্গা বাজারে অভিযান চালায়। এসময় লুৎফর রহমান মোল্যাকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এসময় তার কোমরে গোজা অবস্থায় ইউএসএ’র তৈরী একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন সহ ২ রাউন্ড গুলি সহ ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবি পুলিশের এস,আই জুয়েল মিয়া বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি অস্ত্র আইনে মামলা আরেকটি ইয়াবা মামলা দায়ের করা হয়। 
আজ অস্ত্র মামলাটি বিষয় 
জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর অতিরিক্ত দায়রা জজ আদালতের পাবলিক প্রসিউকিটার(পিপি) নওয়াব আলী মৃধা রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এই মামলার দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে অস্ত্র আইনে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বিজ্ঞ বিচারক আজ এই রায় প্রদান করেন  । আসামী লুৎফরকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর মোট ১৭ বছর সশ্রম কারাদন্ড দেন আদালত। 
পরে আসামীকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানের নির্দেশ দেয়া হয়। 
এর আগে ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নানকে অস্ত্র দিয়ে গুলি করার হুমকি ও ভয় ভীতি পদর্শন করেন। তার নিকট থেকে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। 
পরে লুৎফরের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা ও ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক মান্নান। সেই জিডির  অভিযোগেও লুৎফরকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন আদালত। এরআগে লুৎফর রহমান সাঁজাভোগ করে জেল থেকে বের হয়েছেন। 
এছাড়া লুৎফর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, ফ্লাট দখলের অভিযোগ রয়েছে। সে ইয়াবা বা মাদক বিক্রির গড ফাদার হিসাবে পরিচিত। 
 
Previous Post

পটুয়াখালীতে হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার লুট

Next Post

ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ:

প্রকাশক

প্রকাশক

Next Post
ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ:

ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন : বাণিজ্যমন্ত্রী
    আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে– পানি সম্পদ মন্ত্রী ‎
    ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এর মৃত্যুতে বিএনপি’র মহাসচিবের শোক
    ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ