সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

ভোলায় শীত আসলেই গ্রামগঞ্জের হাট-বাজারে  জমে ওঠে জিলাপি’র ব্যবসা

প্রকাশক by প্রকাশক
December 11, 2023
in দেশ
0
ভোলায় শীত আসলেই গ্রামগঞ্জের হাট-বাজারে  জমে ওঠে জিলাপি’র ব্যবসা
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলায় শীত আসলেই গ্রামগঞ্জের হাট-বাজারে  জমে ওঠে জিলাপি’র ব্যবসা
 
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
শীতকাল এলেই ভোলার গ্রামগঞ্জের হাটবাজারে জমে ওঠে জিলাপির ব্যবসা। দেশের গ্রামাঞ্চলে শীতের তীব্রতা যতই বাড়ছে, ততই শীত তাড়াতে নানা পন্থা অবলম্বন করছেন মানুষ। গ্রামাঞ্চলের এক ব্যতিক্রমী গল্পের সঙ্গে হয়তো শহুরে মানুষের খুব একটা পরিচয় নেই।
 
শীতে শরীরটা গরম রাখতে ভিন্ন রেওয়াজ কেবল গ্রামেই চোখে পড়ে বেশি। তেমনই একটি উপায় হচ্ছে, গ্রাম্যহাটের জিলাপি তৈরির কারিগরদের নিপুণ হাতে তৈরি জিলাপি খাওয়া। শীতের শুরু থেকে শেষ নাগাদ গ্রামগঞ্জের হাটে জিলাপি ব্যবসায়ীদের ব্যবসাও চাঙা থাকে।
 
ভ্রাম্যমাণ চুলা, বড় পাতিল, কাঠের মতো জ্বালানি সামগ্রী ভ্যান কিংবা রিকশাতে করে হাটবাজারে নিয়ে যান তারা। আড্ডারত বন্ধুরা বেশ মজা করেই একদিকে যেমন শীত দৌঁড়াতে জিলাপি খান, অন্যদিকে তাদের খিদের চাহিদাও মিটে যায়। শীতকাল এলেই গ্রামের প্রতিটি হাটবাজারে,
 
অলিতে-গলিতে এ ব্যবসার পসরা বসে। বিশেষ করে রাতের দিকে গ্রামের হাটবাজারগুলোতে ব্যাপক লোকসমাগম ঘটে। তখনি জমজমাট জিলাপির কেনাবেচা। হৈ-চৈ আর আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে মানুষ প্রাণভরে খান এ মিষ্টিজাত খাদ্যটি। খুব কম মানুষই আছেন, যারা জিলাপির দিকে তাকালে জিভে পানি না আসবেনা।
 
 
এমনই একটি বাস্তবচিত্র চোখে পড়েছে উপকূল বেষ্টিত জনপদ ভোলা সদর উপজেলার আলগীনগর পন্ডিল পোল বাজারে । এখানে সন্ধ্যার আঁধার নামার আগেই শুরু হয় জিলাপির হাট। কেউ নিজে খান, কেউ বন্ধুদের সঙ্গে শেয়ার করে খান, কেউবা আবার স্বজনদের জন্য পলিথিন ভর্তি করে বাড়ি নেন জিলাপি।
 
 
রুহিতা গ্রামের মোঃ কবির হোসেন। সকলের প্রিয় মুখ। বয়স ঠিক ৪৫ এর কাছাকাছি। বেশ কয়েক বছরেই তিনি শীতকাল এলে গরম গরম জিলাপি তৈরি করে মানুষের মুখের তৃপ্তি মেটান। এ সস্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘শীতকালে তেমন কোনো কাজ-কাম নাই। এজন্য শীতের শুরু থেকেই এ কাজ করি। মোটামুটি সংসার চলে। প্রতি কেজি জিলাপি বিক্রি করি ৮০-১শ টাকা।
 
 
চর ছিফলী গ্রামের মোঃ শাহীন । বয়স ৩০ গড়িয়েছে তার। তিনি জিলাপি তৈরির দক্ষ একজন কারিগর। শীত এলেই যেন তার ব্যস্ততা বেড়ে যায়। পুরো শীতজুড়ে বিক্রি করেন জিলাপি।
 
 
আরেক জিলাপি বিক্রেতা মোঃ সুমন বলেন, যার চাহিদা যতটুকু, সেভাবেই মূলত আমি বিক্রি করি। মানুষের চাহিদা এমন যে অনেক সময় তাদেরকে সামলাতে বেশ হিমশিম খেতে হয়। জিলাপি বানাতে ময়দা, চিনি আর মিঠাই দরকার। বাজারে এ ধরনের মাল পাই বলে কাজ করতে একটু সুবিধা হয়।
 
শীতকালে জিলাপির ব্যাপক চাহিদা থাকার একমাত্র কারণ হচ্ছে, জিলাপি খেতে একদিকে যেমন মজা, ঠিক অন্যদিকে যারা খায় তাদের শরীরটা চাঙা হয়। বেশিরভাগ যুবক ও বয়স্ক শ্রেণীর লোকজন এ জিলাপির লোভ সামলাতে পারে না।
 
 
অগ্রহায়ন, পৌষ ও মাঘ এ ৩ মাস জিলাপি চলে হরদমে। যখন শীত পরিবর্তন  হয়ে গ্রীস্ম আসে গররেব পার্দুভাবে ক্রয়-বিক্রয় হ্রস পায়। এতে এ জিলাপির স্বাদ কমে যায়। তার সাথে থাকে শীতে মুড়ি দিয়ে বানানো মোয়ারও (মোলার) ও কদর থাকে। আমার এ সময় মোয়া জিলাপি বন্ধু-বান্ধব নিয়ে একত্রিত হয়ে দাড়িয়ে গরম গরম রান্না খাই।
 
 
 
Previous Post

ভাঙ্গায় প্রতিপক্ষের আঘাতে এক বৃদ্ধার মৃত্যু

Next Post

বাঘারপাড়ার বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল প্রকাশ 

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঘারপাড়ার বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল প্রকাশ 

বাঘারপাড়ার বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল প্রকাশ 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ