সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ভোলায় সুপারীর খোল থেকে তৈজসপত্র তৈরীতে তিন উদ্যেক্তার সফলতা

প্রকাশক by প্রকাশক
August 26, 2023
in সারাবাংলা
0
ভোলায় সুপারীর খোল থেকে তৈজসপত্র তৈরীতে তিন উদ্যেক্তার সফলতা
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলায় সুপারীর খোল থেকে তৈজসপত্র তৈরীতে তিন উদ্যেক্তার সফলতা
 
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
 
ভোলায় সুপারীর খোল থেকে তৈজসপত্র তৈরীতে সফলতা দেখিয়েছেন তিন তরুন উদ্যেক্তা। জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে ঝরে পড়া সুপারি গাছের পাতার খোল (গাছের সাথে পাতার লেগে থাকা আবরণ) দিয়ে তৈরি করা হচ্ছে ওয়ান টাইম প্লেট, বাটি, কাপসহ নানান ধরনের তৈজসপত্র।
 
 
সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে প্রস্তুতকৃত আধুনিক স্বাস্থ্যসম্মত এসব পণ্যের বেশ চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জেলার বাজারগুলোতে। উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের জনতা বাজার এলাকায় মোঃ রিফাত ভুঁইয়া, মোঃ সোয়েব মিয়া ও নুরে আরাফাত নামের ৩ যুবক গড়ে তুলেছেন তৈজসপত্র উৎপাদন প্রতিষ্ঠান ইকো ড্রিম বিডি ।
 
 
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ  শিল্পকে আরো অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা। সরেজমিনে গিয়ে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হয় তাদের ব্যবসার যাত্রা। গত ৩ মাস ধরে চলছে বাণিজ্যিকভাবে উৎপাদন। এ কারখানায় প্লেট, বাটি, ফুটবক্স, সস বাটি, চায়ের কাপ, চামচসহ ১৪ ধরনের তৈজসপত্র তৈরি হচ্ছে।
 
বর্তমানে অনলাইনের মাধ্যমে ঢাকা, বরিশাল, চট্রগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় এসব পণ্য। প্রতিষ্ঠানে তৈরি হওয়ায় সুপারি পাতার তৈরি তৈজসপত্র দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। উদ্যোক্তা নুরে আরাফাত, মোঃ রিফাত ভূঁইয়া ও মোঃ সোয়েব মিয়া জানান, তারা তিনজন মিলে নতুন কিছু করার উদ্যোগ নেন।
 
 
পরে ইউটিউব দেখে সুপারি পাতার খোল থেকে তৈজসপত্র তৈরির সিদ্ধান্ত নেন। এরপর তারা মেশিন ক্রয় করে কয়েক দিন পরীক্ষামূলক উৎপাদন শুরু করে। চরফ্যাশন উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে সুপারির পাতার খোল সংগ্রহ করেন। বর্তমানে তাদের কারখানায় দৈনিক প্রায় এক হাজার পিস বিভিন্ন তৈজসপত্র উৎপাদন হচ্ছে। তারা আরো জানান, তাদের স্টাফরা সুপারির পাতা খোল বিভিন্ন এলাকায় থেকে ১ টাকা করে পিস ক্রয় করেন।
 
এরপর সেই খোল ধুইয়ে রোদে শুকিয়ে নেন। এরপর আবারও বিশুদ্ধ পানি দিয়ে পরিস্কার করা হয়। তারপর মেশিনে দিয়ে প্লেট, বাটিসহ অনান্য পণ্য তৈরি করা হয়। তাদের তৈরি এসব তৈজসপত্র ৩ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তাদের কারখানায়, বিভিন্ন এলাকা থেকে পাতা সংগ্রহ ও মার্কেটিংসহ ১০ জন কাজ করছেন। স্থানীয় সুপারি বাগানের মালিক আব্দুল মন্নান জানান, তার প্রায় ২ একর জমিতে সুপারির বাগান রয়েছেন।
 
আগে সুপারির বাগানের পাতা পড়ে গিয়ে নিচেই নষ্ট হতো। কিন্তু এখন এ কারখানা হওয়াতে আমাদের সুপারির ঝরে পড়া পাতার মূল্য হয়েছে। তারা আমাদের থেকে খোল ১ টাকা করে ক্রয় করে নিয়ে যায়। 
 
 
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন বলেন, তিন বেকার যুবকের এমন ব্যাতিক্রম উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তারা নিজেদের একান্ত প্রচেষ্টায় আজ স্বাবলম্বী হয়েছে। আমি তাদের তৈরি পণ্য ব্যবহার করেছি। এগুলো সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন। তাই উপজেলা পরিষদ থেকে তাদের সব ধরনের সহায়তা দেয়ার কথা জানান তিনি।
 
ইকোভ্যালি বিডির সিইও প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, দেশের বাইরে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তাই আগামীতে তারা দেশের বাইরে রপ্তানী করার উদ্যোগে নিয়েছেন। ইতোমধ্যে বায়ারদের সাথে কথা চলছে। সব মিলিয়ে আরো বৃহৎ পরিসরে তাদের এ কার্যক্রমের পরিকল্পনার কথা তুলে ধরেন যুবক সোয়েব।
Previous Post

খুনের মাধ্যমে জিয়া পরিবারের উত্থান : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Next Post

জুনের মধ্যেই শেষ হবে ঢাকা-যশোর রেললাইন স্থাপনের কাজ

প্রকাশক

প্রকাশক

Next Post
জুনের মধ্যেই শেষ হবে ঢাকা-যশোর রেললাইন স্থাপনের কাজ

জুনের মধ্যেই শেষ হবে ঢাকা-যশোর রেললাইন স্থাপনের কাজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ