সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

ভোলায় ১৪জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ করা হচ্ছে

প্রকাশক by প্রকাশক
December 13, 2023
in জাতীয়
0
ভোলায় ১৪জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ করা হচ্ছে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলায় ১৪জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ করা হচ্ছে
 
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলা জেলার সদর, দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় ১৪ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল সংরক্ষণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় গণপূর্ত বিভাগ এসব কাজ বাস্তবায়ন করছে। প্রত্যেকটি কবর সংরক্ষণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ১২ হাজার টাকা করে।
 
চলতি মাসের মধ্যে এর ১২টি সমাধির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বাকি দুটির কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে। জেলা গণপূর্ত বিভাগ সূত্র জানায়, সমাধিস্থল সংস্কার করা শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন সদর উপজেলার শহীদ আবদুল হক, শহীদ আবুল হোসেন ডাক্তার, শহীদ সিকান্দার আলী, শহীদ বিল্লাল মোস্তফা, শহীদ আব্দুল জব্বার।
 
দৌলতখান উপজেলার শহীদ শাহ আলম, শহীদ আলমগীর, শহীদ দরবেশ আলী, শহীদ ফজর আলী, শহীদ সামসুল হক শরীফ, শহীদ খোরশেদ আলম ও শহীদ দাউমউদ্দিন। এছাড়া চরফ্যাশন উপজেলার শহীদ মোস্তাফিজুর রহমান ও শহীদ শহীদুল হকের কবর সংরক্ষণ করা হবে।
 
জেলা গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আলাউদ্দিন আউয়াল বলেন, শহীদদের এসব সমাধি দীর্ঘদিন অবহেলা ও অযত্নে ছিলো। সরকার উদ্যোগ নিয়ে এসব সমাধি সংরক্ষণ করছে। প্রত্যেকটি সমাধিতে নাম ফলকসহ, অত্যাধুনিক মার্বেল পাথর স্থাপন করা হচ্ছে।
 
চলতি মাসের মধ্যে ১২টি সমাধির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া অন্য দুটির কাজ পর্যায়ক্রমে শুরু করা হবে। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান বলেন, জেলায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর যদি সংরক্ষণ করা না হতো, তাহলে আগামী নতুন প্রজন্ম শহীদদের সম্পর্কে অনেক তথ্যই জানতে পারতোনা। ফলে এখন যুগের পর যুগ এসব সমাধি দেখে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁতা ইতিহাস সম্পর্কে জানবে নতুনরা। 
Previous Post

মানব পাচার মামলায় নড়াইল থেকে গ্রেফতার চক্রের মূলহোতা শাকিল তিন দিনের রিমান্ডে

Next Post

পেঁয়াজের দাম নিয়ে মাঠপর্যায়ে নজরদারি বেগমগঞ্জে মজুত করায় ২৮৫ বস্তা পেঁয়াজ ১১৬ টাকা দরে বিক্রির নির্দেশ

প্রকাশক

প্রকাশক

Next Post
পেঁয়াজের দাম নিয়ে মাঠপর্যায়ে নজরদারি বেগমগঞ্জে মজুত করায় ২৮৫ বস্তা পেঁয়াজ ১১৬ টাকা দরে বিক্রির নির্দেশ

পেঁয়াজের দাম নিয়ে মাঠপর্যায়ে নজরদারি বেগমগঞ্জে মজুত করায় ২৮৫ বস্তা পেঁয়াজ ১১৬ টাকা দরে বিক্রির নির্দেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ