সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

মৎস্যজীবী ও মৎস্যখাত চরম বৈষম্যের শিকার : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
November 9, 2024
in সারাবাংলা
0
মৎস্যজীবী ও মৎস্যখাত চরম বৈষম্যের শিকার : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

মৎস্যজীবী ও মৎস্যখাত চরম বৈষম্যের শিকার : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আলী আহসান রবি
শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

মৎস্যজীবী ও মৎস্যখাতে চরম বৈষম্য উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, জুলাই ও আগস্টে ছাত্র-জনতা-শ্রমিকদের রক্তক্ষয়ী বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে নতুনভাবে স্বাধীনতা আসলেও মৎস্যজীবী ও মৎস্যখাতে যে বৈষম্য রয়েছে তা দূর করতে সরকার সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছে।

আজ দুপুরে সিরডাপ মিলনায়তনে “Challenges and Forward” Rights of Small-Scale Fishing Communities: The Context of Bangladesh-বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেছেন, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারাই প্রকৃত মৎস্যজীবী। এক্ষেত্রে কোনভাবেই ব্যবসায়ীরা অন্তর্ভূক্ত হতে পারবেনা। মৎস্যজীবীদের মধ্যে মজুরি বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেছেন, নারী মৎস্যজীবীদের স্বীকৃতিকে বড় ধরনের সমর্থন জানাতে হবে-তাদের সাথে অন্য মৎস্যজীবীদের কোন পার্থক্য করা যাবেনা। সুযোগ-সুবিধা দিতে পারলে মৎস্যজীবীরা আর গরীব থাকবেনা।

উপদেষ্টা বলেছেন, আমরা যদি মেরিন ফিশারিজকে সত্যিকার অর্থেই ব্যবহার করতে পারি বাংলাদেশ আর গরিব থাকবেনা। আমরা শুধু মৎস্য সম্পদের কথা বিবেচনা করি তাহলে দেখা যায়, এই বিশাল প্রজাতির মধ্যে অনেক প্রজাতি এখনও আমাদের আহরণের মধ্যে আসেনি। এমনকি, গভীর সমুদ্রে মৎস্য আহরণের সক্ষম উন্নত ভেসেল আমাদের নেই। আমরা জানিনা সত্যিকার আমাদের কত প্রজাতির মৎস্য সম্পদ আছে, তাদের মজুদ কেমন। সরকার নিজস্ব ভেসেল এনে এবিষয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য দেশের স্বার্থে স্বনামধন্য বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইলিশ মাছ আল্লাহর দান উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, নোনা পানি থেকে স্বাদু পানিতে আসা এবং ফেরত যাওয়ার মত মাইগ্রেটরি রুট ঠিক করতে পারলে ইলিশের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে এবং ইলিশ আমাদের বড় সম্পদে পরিণত হবে। অতীতের সরকার ভারতের নতজানু থাকার ফলে বাংলাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধকালীন সে দেশের জেলেরা আমাদের সমুদ্রসীমায় প্রবেশ করে ইলিশ ধরে নিয়ে যেতো – এ সমস্যা লাঘবে সরকার কাজ করে যাচ্ছে।

উপদেষ্টা আরও বলেছেন, নদ-নদীর মত সমুদ্র দূষিতমুক্ত নয়। নদীর পানি সমুদ্রে যাচ্ছে সমুদ্রও দূষিত হচ্ছে। দেশে যেভাবে প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে তা রোধ করা দরকার। আমরা যে মাছ খাচ্ছি-অনেক মাছের মধ্যে মাইক্রো প্লাস্টিক পাওয়া যাচ্ছে। ফলে বাংলাদেশকে প্লাস্টিকমুক্ত করতে আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেছেন হাওর ও নদীর মাছ রক্ষায় অনেক বেশি গুরুত্ব দিতে হবে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়িয়ে সবার কাছে পৌঁছে দিতে হবে।

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্হাপন করেছেন কোস্ট ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সনৎ কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেছেন মৎস্য অধিদপ্তরের পরিচালক মো: জিয়া হায়দার চৌধুরী, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক অদ্বৈত চন্দ্র দাস, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ প্রমুখ।এক্সপার্ট গেস্ট হিসেবে বক্তৃতা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব) ড.আব্দুল ওয়াহাব এছাড়া সেমিনারে বিভিন্ন স্টেকহোল্ডার এসময় উপস্থিত ছিলেন ।

Previous Post

আলেম সমাজ সামাজিক শক্তির প্রতিভূ-ধর্ম উপদেষ্টা

Next Post

জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধ করতে হবে- ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধ করতে হবে- ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা

জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধ করতে হবে- ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ