সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

যুক্তরাষ্টে ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

প্রকাশক by প্রকাশক
April 11, 2023
in আন্তর্জাতিক, ক্রাইম
0
যুক্তরাষ্টে ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্টে ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্রের কেন্টাকির স্থানীয় একটি ব্যাংকে নির্বিচার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীও রয়েছে নিহতদের মধ্যে। এছাড়া নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) লুইসভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় বলেছে, এখন সক্রিয় কোনো হামলার হুমকি আর নেই।লুইসভিল মেট্রো পুলিশের উপ-প্রধান পল হামফ্রে বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে

 যায়। ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়েছেন। তার উদ্দেশ্য কী হতে পারে, তা এখনও জানা যায়নি।তিনি আরও জানান, ব্যাংকের ভেতরেই গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এমন সংকটময় পরিস্থিতিতে

 ঘটনাস্থলে যাচ্ছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার। এক টুইট পোস্টে তিনি বলেন, লুইসভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্ট (এলএমপিডি) শহরের কেন্দ্রস্থল লুইসভিলে একটি ‘সক্রিয় আগ্রাসনের’ ঘটনা ঘটেছে। এতে একাধিক হতাহত হয়েছে।

আমি এখন সেখানে যাচ্ছি; অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ও লুইসভিল শহরের জন্য প্রার্থনা করুন।শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গও গুলি চালানোর পরপরই ঘটনাস্থলে গেছেন।বন্দুক হামলার ঘটনায়

 জনসাধারণকে স্লাগার ফিল্ডের কাছে ইস্ট মেইন স্ট্রিটের এলাকা থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে কেন্টাকি পুলিশ। লুইসভিল মেট্রো পুলিশ বিভাগও টুইটারে ‘একটি সক্রিয় আক্রমণকারী’র বিষয় উল্লেখ করে জনসাধারণকে পূর্ব মেনের একটি অংশ থেকে দূরে থাকতে বলেছে।

এক ভিডিও চিত্রে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশের রাস্তায় পুলিশ কর্মকর্তারা অবস্থান নিয়ে স্থানীয় বাণিজ্যিক সম্পদগুলো ঘিরে ফেলেছেন। সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনাস্থলে তাদের এজেন্ট পাঠাচ্ছে বলে জানিয়েছে।

Previous Post

গাওঘরায় বৃদ্ধকে মারপিট করে জখম, থানায় অভিযোগ

Next Post

বাংলাদেশ লেবার ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
বাংলাদেশ লেবার ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ লেবার ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
    পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত
    ধর্মমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব [আরও বিস্তারিত পড়ুন]
  • যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ বিমানমন্ত্রীর
    যাত্রীসেবার মান উন্নয়নে বিমানবন্দরে পরিচ্ছন্নতা [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ