সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

রংপুরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ

প্রকাশক by প্রকাশক
April 12, 2025
in Uncategorized
0
রংপুরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ

বিলাল হুসাইন,চিপ রিপোর্টার:
রংপুর, ১২ই এপ্রিল (শনিবার) ২০২৫ :
রংপুরে ই-কমার্সে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো: ময়নুল ইসলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থা এই সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বর্তমান আমাদের সমাজে নারীদের মধ্যে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যের জাগরণের যে অবস্থান তা বেগম রোকেয়ার অবদান। তবে সমাজে নারীদের প্রতিষ্ঠিত হতে এখানো অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তথ্য আপা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। যা নারীর ক্ষমতায়নকে বেগবান করেছে। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ দিনদিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। পণ্য বাজারজাতকরণের ভিন্নতা এসেছে। এক্ষেত্রে অনলাইন প্লাটফর্ম দ্রুত জনপ্রিয় হচ্ছে। তথ্য প্রযুক্তির যুগে নারী উদ্যোক্তাদের অনলাইন প্লাটফর্মে সম্পৃক্ত করতে তথ্য আপা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা শারমিন, তথ্য আপা প্রকল্পের পরিচালক শাহনাজ বেগম নীনা এবং তথ্য আপা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নাজমুল ইসলাম।

সেমিনারে অংশগ্রহণকারী কয়েকজন নারী, উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান, নারী উদ্যোক্তাদের নিয়ে সমবায় সমিতি গঠন, অনলাইন প্লাটফর্মে পণ্য বাজারজাতকরণ বিষয়ে ব্যাপক প্রচার, নতুন নারী উদ্যোক্তা তৈরি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করা প্রভৃতি বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রশিক্ষণ সমন্বয়ক ও সিনিয়র প্রশিক্ষক সৈয়দ রাকিবুল হক।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, তথ্য সেবা কর্মকর্তা, নারী উদ্যোক্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous Post

বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক হত্যার ঘটনায় ইসলামী যুব আন্দোলনের তীব্র নিন্দা

Next Post

ইলিশ বিশ্বের মধ্যে একটি সম্পদ যা বাংলাদেশে আছে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
ইলিশ বিশ্বের মধ্যে একটি সম্পদ যা বাংলাদেশে আছে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ইলিশ বিশ্বের মধ্যে একটি সম্পদ যা বাংলাদেশে আছে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ