সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

রংপুরে প্রাইভেট প্র্যাকটিস ও অপারেশন বন্ধের ঘোষণা দেন ডাক্তার

প্রকাশক by প্রকাশক
July 16, 2023
in সারাবাংলা
0
রংপুরে প্রাইভেট প্র্যাকটিস ও অপারেশন বন্ধের ঘোষণা দেন ডাক্তার
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুরে প্রাইভেট প্র্যাকটিস ও অপারেশন বন্ধের ঘোষণা দেন ডাক্তার

মাটি মামুন রংপুর।

রংপুরে প্রাইভেট প্র্যাকটিস ও অপারেশন বন্ধের ঘোষণা রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলি, ডা. মুনা ও শাহজাদীর মুক্তির দাবি জানিয়েছে রংপুরের গাইনি চিকিৎসকরা। দাবি আদায়ে সোম ও মঙ্গলবার (১৭ ও ১৮ জুলাই) প্রাইভেট প্র্যাকটিস ও বেসরকারি প্রতিষ্ঠানে অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।রোববার (১৬ জুলাই) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনীমের সভাপতিত্বে বক্তব্য দেন, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ গাইনি বিশেষজ্ঞ ডা. আজিজুল হক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল কুমার রায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মাহফুজার রহমান ও অধ্যাপক ডা. মঞ্জুরুল করিম প্রিন্স প্রমুখ।

সমাবেশে ওজিএসবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনীম বলেন, আজ আমরা এক ঘণ্টা মানববন্ধন করলাম। আগামী ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট মেডিকেল কলেজ, হাসপাতালসহ প্রাইভেট চেম্বারে আমরা রোগী দেখব না এবং অপারেশন করব না। তবে সরকারি হাসপাতালে অপারেশনসহ স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যে কোন চিকিৎসক তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে রোগীর জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যান। নানা জটিলতা থাকায় সেন্ট্রাল হাসপাতালে রোগীটি মারা যায়। এ ঘটনায় কোনো তদন্ত বা নোটিশ ছাড়াই চিকিৎসকদের গ্রেপ্তার করা হয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সেন্ট্রাল হসপিটালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ এবং ডা. মুনা ও শাহজাদীকে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের মুক্তির দাবি জানাচ্ছি।

Previous Post

ধামইরহাটে পরিবারের সদস্য নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ইমরান অভিনেতা হাশো

Next Post

বিদেশীদেরও আস্থা শেখ হাসিনা: আসাদ

প্রকাশক

প্রকাশক

Next Post

বিদেশীদেরও আস্থা শেখ হাসিনা: আসাদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ