সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

রামপালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

প্রকাশক by প্রকাশক
October 7, 2023
in বিশেষ সংবাদ
0
রামপালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আটক
1
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

রামপালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী রহমত আলী (২০) কে আটক করেছে র‌্যাব।শনিবার (৭ অক্টোবর) দুপুরে র‌্যাব -৬ এর মিডিয়া সেলের এক প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আটক রহমত আলী রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে রামপাল থানার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের স্থানীয় পলাশের ঘেরের টংঘরে ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।রামপাল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে রাকিব হোসেন সজল (২৪) ও রাসেল শেখ (২৬) নামে দুই যুবককে আটক করে জেল হাজতে পাঠায়।

আটক রাসেল শেখ রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে ও রাকিব হোসেন সজল কালেখার গ্রামের আজমল হোসেন এর ছেলে এবং অপর অভিযুক্ত গোবিন্দপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে রহমত আলী (২০) এ সময় পলাতক ছিল।

র‌্যাবের মিডিয়া সেল জানান, র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রহমত আলীকে (২০) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র‌্যাব।

এ বিষয়ে রামপাল থানা অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম জানান, র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী রহমত আলীকে (২০) আটক করে আজ শনিবার (৭ অক্টোবর) রামপাল থানায় হস্থান্তর করে। আমরা আসামি রহমত আলীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করেছি।

 

 

Previous Post

বাঁশখালীতে হযরত জৈয়া হাজী (রহঃ) ফান্ডেশনের মিলাদ মাহফিল সম্পন্ন

Next Post

চ্যাম্পিয়ন শেখেরখীল হর-পার্বতী ক্রীড়া চক্র

প্রকাশক

প্রকাশক

Next Post
চ্যাম্পিয়ন শেখেরখীল হর-পার্বতী ক্রীড়া চক্র

চ্যাম্পিয়ন শেখেরখীল হর-পার্বতী ক্রীড়া চক্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ