সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

শরীয়তপুরে শীতলা দেবীর প্রতিমা ভাঙচুর

প্রকাশক by প্রকাশক
March 28, 2023
in ক্রাইম, সারাবাংলা
0
শরীয়তপুরে শীতলা দেবীর প্রতিমা ভাঙচুর
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

 

শরীয়তপুরে শীতলা দেবীর প্রতিমা ভাঙচুর

 

শরীয়তপুর প্রতিনিধি:
মো: সজীব খান
২৮ মার্চ ২০২৩

ভোর রাতে শ্রী শ্রী শীতলা দেবীর প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মায়ের প্রতিমা ভেঙে তার মুখে সিঁদুর মাখিয়ে দিয়েছে তারা। এসব তথ্য জানিয়েছেন রতন কুমার বণিক।

সোমাবার (২৭ মার্চ) দিবাগত ভোর রাতে শরীয়তপুর জেলা কেন্দ্রীয় মন্দির সংলগ্ন প্রয়াত স্বপন কৃষ্ণ বণিকের বাড়ির শীতলা মন্দিরে দেবীর প্রতিমা ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত।

মন্দিরের সেবক বাসনা বণিক কাঁদতে কাঁদতে বলেন, সকাল বেলা জল ভোগ দিয়ে যাই মাকে। মা কি এই অপমানের বিচার করবে না! শিতলা দেবীর প্রতিমাটি কারা যেন ভেঙে দিয়েছে। সকাল বেলা আমি দেখতে পেলাম মায়ের প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।

রতন বনিক বলেন, আমরা নিরাপদে থাকতে চাই৷ ভয়ভীতিতে দিন পার করতে চাই না। মন্দির ভাঙচুরের প্রতিবাদ জানাই।

শরীয়তপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী বলেন, ঘটনা শোনার পর সাথে সাথে আমি ঐ মন্দিরে গিয়েছি। ছিঁচকে চোর এধরণের ঘটনা ঘটাতে পারে বলে আমার ধারণা৷ কারণ মন্দির থেকে পূজায় ব্যবহৃত পিতলের তৈজসপত্র চুরি করে গিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় হিন্দু সম্প্রদায়ের ভীত হওয়ার কিছু নেই। আমরা সব সময় তাদের পাশে আছি।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. অমিত ঘটক চৌধুরী বলেন, ভয়ভীতি প্রদর্শন করতেই এ কান্ড ঘটানো হয়েছে বলে আমি মনে করি৷ আইন শৃঙ্খলা বাহিনীকে বলব, সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিমা ভাঙচুর করা হয়েছে দেখেছি। তদন্ত করে বলা যাবে কারা এ ঘটনা ঘটিয়েছে।

জেলা পুলিশ সুপার মো. সাইফুল হক বলেন, মূলত মাদকাসক্ত ছিঁচকে চোর এধরণের ঘটনা ঘটাতে পারে বলে আমরা ধারণা করছি। মন্দির কর্তৃপক্ষ মামলা দায়ের করলে আমরা মামলা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Previous Post

বাঘারপাড়ার জামদিয়ার ইউনিয়ন পরিষদে পাটবীজ বিতরন

Next Post

নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি আটক

প্রকাশক

প্রকাশক

Next Post
নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি আটক

নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে-
    আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক -ধর্ম উপদেষ্টা
    দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন [আরও বিস্তারিত পড়ুন]
  • যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর বাজিমাত, ১টিতে বিএনপির জয়
    যশোরের ৬টির ৫টিতেই জামায়াতে ইসলামীর  বাজিমাত, ১টিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন
    স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪২টি, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন 
    রাজশাহী-৬ (চারঘাট – বাঘা) ঝুঁকিপূর্ণ কেন্দ্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ