সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

সুনামগঞ্জে সংঘর্ষে ৪ জনের মৃত্যু, ‘পরিকল্পনাকারীকে’ বিমান থেকে গ্রেফতার

প্রকাশক by প্রকাশক
July 13, 2023
in ক্রাইম, সারাবাংলা
0
সুনামগঞ্জে সংঘর্ষে ৪ জনের মৃত্যু, ‘পরিকল্পনাকারীকে’ বিমান থেকে গ্রেফতার
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

 

সুনামগঞ্জে সংঘর্ষে ৪ জনের মৃত্যু, ‘পরিকল্পনাকারীকে’ বিমান থেকে গ্রেফতার

দোয়ারাবাজার(,সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলামে বিক্রি করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন জন নিহতের ঘটনার ‘পরিকল্পনাকারী’ এবাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে দুবাই যাওয়ার সময় তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, ‘সংঘর্ষের ঘটনার মূল পরিকল্পনাকারী এবাদুল হক মঙ্গলবার রাতে দুবাইগামী একটি বিমানে ওঠেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে বিমান থেকে আটক করে শান্তিগঞ্জ থানায় নিয়ে এসেছে। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে পুলিশ।’ 

খালেদ চৌধুরী আরও বলেন, ‘তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও আর কারা ঘটনায় জড়িত সেসব তথ্য তার কাছে জানতে চাইছে পুলিশ।’ 

ওসি বলেন, ‌‘ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযান চালিয়ে উভয় পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এবাদুল হকের ভাই মইনুল হোসেন যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য সব ইমিগ্রেশনে বার্তা পাঠানো হয়েছে। সরাই মরল ও মালদর গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। এর মধ্যে এবাদুল ও তার ভাই মইনুল মালদর গ্রুপের সদস্য।’

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসনাবাদ গ্রামের মসজিদে গত শুক্রবার জুমার নামাজের পর এক ব্যক্তির দান করা একটি কাঁঠাল নিলামে বিক্রি করা হয়। স্থানীয় এক ব্যক্তি ওই কাঁঠাল ২৫০ টাকায় কিনে নেন। পরে আরেকজন এসে সেটি এক হাজার টাকা দাম দেবেন বলেন। এ নিয়ে দুই জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে তাদের শান্ত করে বিদায় দেন এলাকাবাসী। এ নিয়ে রবিবার বিকালে সরাই মরল গ্রুপের শহিদুল ইসলাম ও মালদর মিয়ার পক্ষের লোকজনের বাগবিতণ্ডা এবং হাতাহাতি হয়।  এ ঘটনার জেরে সোমবার সকালে দুই পক্ষের লোকজনের আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দুইপক্ষের চারজন নিহত হন। তারা হলেন- নিহতরা হলেন- হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০), আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫) এবং হাসনাবাজ গ্রামের আছির মাহমদের ছেলে মুখলেছুর রহমান (৬০)।

পুলিশ সূত্র জানায়, হাসনাবাদ গ্রামে দুই পক্ষের গোষ্ঠীগত দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাদের মধ্যে আগেও মারামারি, হামলা, মামলার ঘটনায় একাধিক সালিস হয়েছে। এসব ঘটনা মীমাংসা হলেও বিরোধ, ক্ষোভ যায়নি দুই পক্ষের। যে কারণে সামান্য এক কাঁঠালের নিলাম নিয়ে তর্কাতর্কির পর পেছনের পুরনো বিরোধ সামনে আসে। কাঁঠাল ইস্যু রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। মারা যান চারজন।

Previous Post

রংপুর নগরীর ভিশন স্পেশালাইজড হসপিটাল ও স্কয়ারক্লিনিক সিলগালা করে জরিমানা।

Next Post

গোদাগাড়ীতে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু, গ্রেফতার ভয়ে পুরুষশূণ্য দুই গ্রাম        

প্রকাশক

প্রকাশক

Next Post
গোদাগাড়ীতে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু, গ্রেফতার ভয়ে পুরুষশূণ্য দুই গ্রাম        

গোদাগাড়ীতে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু, গ্রেফতার ভয়ে পুরুষশূণ্য দুই গ্রাম        

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
    নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানে নৌপরিবহন প্রতিমন্ত্রী, দাঁড়িয়ে থেকেই ছাড়লেন লঞ্চ
    সদরঘাটের লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
    ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
    মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
    মির্জাপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  [আরও বিস্তারিত পড়ুন]
  • শফিকুল ইসলাম খান হতে চান মির্জাপুর উয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান
    শফিকুল ইসলাম খান হতে চান মির্জাপুর উয়ার্শী ইউনিয়নের [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ