সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

হিউস্টনে অনুষ্ঠিত হলো “Concert for Bangladesh”, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে তহবিল সংগ্রহ

প্রকাশক by প্রকাশক
September 23, 2024
in আন্তর্জাতিক, সারাবাংলা
0
হিউস্টনে অনুষ্ঠিত হলো “Concert for Bangladesh”, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে তহবিল সংগ্রহ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

হিউস্টনে অনুষ্ঠিত হলো “Concert for Bangladesh”, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনে তহবিল সংগ্রহ

 সত্যকন্ঠ আন্তর্জাতিক:

গত ২১ সেপ্টেম্বর ২০২৪,( যুক্তরাষ্ট্র সময় বিকেল ৫ টা) এবং ২২ সেপ্টেম্বর ২০২৪ (বাংলাদেশ সময় ভোর ৩ টা) টেক্সাসের হিউস্টনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে “Concert for Bangladesh” অনুষ্ঠিত হয়েছে, যেখানে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনের জন্য তহবিল সংগ্রহ করা হয়েছে। ইউনিভার্সিটি অব হিউস্টনের স্টুডেন্ট সেন্টার থিয়েটারে আয়োজিত এই কনসার্ট থেকে প্রাপ্ত সকল অনুদান বাংলাদেশের এনজিও নারীপক্ষের মাধ্যমে আহতদের পুনর্বাসনে ব্যয় করা হবে।

কনসার্টের সূচনা হয় জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সলিডারিটি প্রকাশের মধ্য দিয়ে। মিউজিশিয়ান বাবনা করিমের বক্তব্যের পর  বৈষম্য বিরোধী আন্দোলনে প্রতিটি নিঃস্বার্থ যোদ্ধা আর সকল শহীদদের স্মরণে উৎসর্গীকৃত কবি মোশাররফ হোসেন পাটওয়ারী নাহিদের কবিতা ‘অপারগতার গ্লানি’ আবৃত্তির ভিজ্যুয়াল প্রদর্শন হয়। কুল এক্সপোজারের প্রযোজনায় এবং ওস্তাদ আজিজুল ইসলামের বাশির ব্যাকগ্রাউন্ড মিউজিকে এ কবিতার সাথে সাগর সেনের কণ্ঠে অসাধারণ, আবেগপূর্ণ আবৃত্তি দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়। 

এছাড়াও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন হক জুম কলের মাধ্যমে যুক্ত হয়ে কনসার্টের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আহতদের সহায়তা নিয়ে তাদের এক মাসের অভিজ্ঞতা শেয়ার করেন।

এরপর শুরু হয় গানের পর্ব, যেখানে হিউস্টনের জনপ্রিয় ব্যান্ড ‘হিউস্টন জ্যাম সেশন’, ‘অকটেভ’, এবং “কুহু এন্ড ফ্রেন্ডস” অসাধারণ পরিবেশনায় পুরো পরিবেশ প্রাণবন্ত করে তোলে।

কনসার্টের সমাপ্তি হয় সকল ব্যান্ডের যৌথ পারফরম্যান্সে “ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,” গান দিয়ে, যা দর্শকদের আবেগে ভাসায়।

ইভেন্ট শেষে মোট ১৫ হাজার ডলার সংগ্রহ করা হয়, যা নারীপক্ষের মাধ্যমে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যবহার করা হবে।

Previous Post

ভাঙ্গায়  দ্বিতীয় স্বামীকে কুপিয়ে হত্যা করল প্রথম স্বামী,  বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

Next Post

উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে ওষুধের প্রাপ্যতা জরুরি

প্রকাশক

প্রকাশক

Next Post
উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে ওষুধের প্রাপ্যতা জরুরি

উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে ওষুধের প্রাপ্যতা জরুরি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন : বাণিজ্যমন্ত্রী
    আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে– পানি সম্পদ মন্ত্রী ‎
    ‎জনগণের কল্যান ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এর মৃত্যুতে বিএনপি’র মহাসচিবের শোক
    ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি [আরও বিস্তারিত পড়ুন]
  • পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে- স্বরাষ্ট্র মন্ত্রী
    পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের [আরও বিস্তারিত পড়ুন]
  • রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    রমজানে ১০ লক্ষ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ