সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

৭ম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার

প্রকাশক by প্রকাশক
October 22, 2024
in সারাবাংলা
0
৭ম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার
1
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

৭ম আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনার ২১ অক্টোবর ২০২৪, সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় শুরু হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে এ সেমিনার উদ্বোধন করেন। এই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক প্রযুক্তিগত উৎকর্ষতাকে ব্যবহার করে নিরাপদ উড্ডয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনা, উড্ডয়ন দুর্ঘটনা ঝুঁকি হ্রাসকরণ, নিরাপদ উড্ডয়নের ভূমিকা নিয়ে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময় করা। তাই এবারের এই সেমিনারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘Promoting Flight Safety by Embracing Technological Advancements’

প্রধান অতিথি এই আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বন্ধুপ্রতীম বিমান বাহিনীর অংশগ্রহণকারীদের পাশাপাশি বাংলাদেশের পেশাদার বিমান চালকদেরও আন্তরিক ধন্যবাদ জানিয়েছন। যেহেতু বিশ্ব প্রযুক্তির ক্ষেত্রে অসাধারণ গতি প্রত্যক্ষ করছে, তাই তিনি আশা প্রকাশ করেন যে, সেমিনারটি ক্রমবর্ধমান জটিল পরিস্থিতিতে উড্ডয়ন নিরাপত্তা বজায় রাখা এবং উন্নত করার চ্যালেঞ্জ মোকাবেলায় অবদান রাখবে। বিভিন্ন অধিবেশনে আলোচনা কেবল মাত্র অত্যাধুনিক প্রযুক্তির সম্ভাবনাই অন্বেষন করবে না বরং নিরাপত্তা নিশ্চিত করার ফলে সেগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন। পরিশেষে, প্রধান অতিথি প্রত্যাশা করেন প্রাণবন্ত অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সেমিনারটি সাফল্যমন্ডিত হয়ে উঠবে।

উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাহরাইন, ইন্দোনেশিয়া, মায়ানমার, রাশিয়া, কাতার, মালদ্বীপ, চীন, কেনিয়া, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলংঙ্কা, যুক্তরাষ্ট্র ও জিম্বাবুয়ের বিমান বাহিনীর কর্মকর্তাগণ উক্ত সেমিনারে অংশগ্রহণ করছেন। উক্ত সেমিনারে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, এমআইএসটি ইত্যাদি সংস্থাসমূহ সহ বাংলাদেশে বিদ্যমান অধিকাংশ বেসরকারি এয়ারলাইন্সসমূহ অংশগ্রহণ করছেন। উল্লেখ্য যে, এই আর্ন্তজাতিক সেমিনার আগামী ২৩ অক্টোবর ২০২৪ তারিখে সমাপ্ত হবে।

Previous Post

সকলের সমন্বয়ের মাধ্যমে আমরা সমাজ থেকে নির্যাতন কমাবো – উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Next Post

স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে ‘মায়ের ডাক’ সংগঠনের প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশক

প্রকাশক

Next Post
স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে ‘মায়ের ডাক’ সংগঠনের প্রতিনিধি দলের বৈঠক

স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে 'মায়ের ডাক' সংগঠনের প্রতিনিধি দলের বৈঠক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়
    মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ