সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

হজযাত্রীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার সচেষ্ট আছে -ধর্ম উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
September 24, 2025
in জাতীয়
0
হজযাত্রীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার সচেষ্ট আছে -ধর্ম উপদেষ্টা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

হজযাত্রীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার সচেষ্ট আছে -ধর্ম উপদেষ্টা

বিলাল হুসাইন:ঢাকা, বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজযাত্রীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার সচেষ্ট আছে। গতবছর প্রায় ২৭ হাজার টাকা বিমানভাড়া কমানো হয়েছিলো। এবারও বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের চেষ্টা অব্যাহত রয়েছে।

আজ সকালে রাজধানীর আশকোনায় ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজ ২০২৬ এ সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, হজের খরচ কমানোর বিষয়ে জনসাধারণের জোরালো দাবী আছে। কিন্তু ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয়। বিশেষ করে সৌদি আরব প্রান্তে সেদেশের সরকার নির্ধারিত খরচ আমরা কমাতে পারি না। আমরা শুধু বিমানভাড়া ও বাড়িভাড়া নিয়ে কিছুটা দর কষাকষি করতে পারি। বিমানভাড়া যৌক্তিকভাবে নিরূপণের লক্ষ্যে আমাদের তৎপর আছি।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের কোন ব্যবসায়িক উদ্দেশ্য নেই। সরকার হজ নিয়ে কোন ব্যবসা করে না, বরং সরকারি মাধ্যমে হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হাজীদেরকে ফেরত দিয়ে থাকে। এবছর আমরা সরকারি মাধ্যমের হাজীদেরকে ৮ কোটি ২৮ লক্ষ টাকা ফেরত দিয়েছি।

ড. খালিদ বলেন, সরকারি মাধ্যমে হজযাত্রী যত বৃদ্ধি পাবে, হজ ব্যবস্থাপনা তত সহজ ও নিরাপদ হবে। এ দেশ থেকে একটি উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী যদি সরকারি মাধ্যমে হজে যায় তাহলে আমরা তাদেরকে উন্নত সেবা নিশ্চিত করতে পারবো।  তিনি সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধিতে কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে আরো তৎপর হওয়ার অনুরোধ জানান।

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক বক্তব্য রাখেন।  এসময় অন্যান্যের মধ্যে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মু: আ: আউয়াল হাওলাদার, অতিরিক্ত সচিব মোঃ ইমতিয়াজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান উপস্থিত ছিলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালায় আয়োজক মন্ত্রণালয়, ঢাকা হজ অফিস, ইসলামিক ফাউন্ডেশনের সদর দপ্তর,  বিভাগীয় ও জেলা কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা  অংশগ্রহণ করেন।

পরে উপদেষ্টা ঢাকা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন।

Previous Post

বাণিজ্য উপদেষ্টার সাথে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

Next Post

ঢাকাকে সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপান্তরে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাংক ও এসটিপি স্থাপন করতে হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশক

প্রকাশক

Next Post
ঢাকাকে সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপান্তরে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাংক ও এসটিপি স্থাপন করতে হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকাকে সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপান্তরে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাংক ও এসটিপি স্থাপন করতে হবে- পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল ক্বদর
    জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত- পবিত্র রমজান [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি–মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির [আরও বিস্তারিত পড়ুন]
  • দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী
    দায়িত্ব গ্রহণ করলেন নতুন বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো: মির্জা ফখরুল [আরও বিস্তারিত পড়ুন]
  • অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য :নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
    অপচয় রোধ, দায়বদ্ধতা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মতবিনিময়
    মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গৃহায়ন ও গণপূর্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
    বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ