সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home Uncategorized

দৈনিক বাঙালি সময় পত্রিকার ৬ষ্ঠ বার্ষিকী পালিত

প্রকাশক by প্রকাশক
January 24, 2023
in Uncategorized
0
দৈনিক বাঙালি সময় পত্রিকার ৬ষ্ঠ বার্ষিকী পালিত

Exif_JPEG_420

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

আবু নাসের হুসাইন, ফরিদপুর:

বাঁধা-বিপত্তি পেরিয়ে পাঠক প্রিয় হয়ে উঠবে ‘বাঙ্গালী সময়’- এ প্রত্যয় নিয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুর থেকে বৃহত্তর ফরিদপুরে প্রকাশিত দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সেলিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান (হাবিব)।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান (হাবিব) দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশের বড় বড় পত্রিকা কোনো সাংবাদিকের হাতে নেই। সমস্ত পত্রিকা ও টেলিভিশন শিল্পপতিদের হাতে। একজন সাংবাদিকের মতামত ঐ পত্রিকায় প্রকাশ করার সুযোগ থাকে না। কারন, ঐ শিল্পপতি তার প্রতিনিধিদের সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে থাকেন। কিন্তু মফস্বল শহরে আমরা যারা সাংবাদিকতা করি তারা নিজস্ব মতামত প্রকাশ করার সুযোগ পাই। আর সেটা স্থানীয় পত্রিকার মাধ্যমে। একটি স্থানীয় পত্রিকা লালন-পালন করতে যে কত ভাড় বহন করতে হয়, তা শুধু যে প্রকাশ করে সেই জানে। অনেক সময় প্রেসের ছাপা খরচও দিতে পারে না। তবুও পত্রিকা বের করতে হয়। কারন, পত্রিকাটি তার কাছে সন্তানের মতো।’

প্রবীণ সাংবাদিক প্রফেসর মো. শাহজাহান হোসেন পত্রিকাটি’র প্রশংসা করে বলেন, ‘পত্রিকাটির সাফল্য ও উত্তরোত্তর কামনা করি এবং পত্রিকাটিতে আরো এক্সক্লুসিভ সংবাদ প্রকাশ করতে হবে। তাহলে পাঠকের মন জয় করবে।’

সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, ‘একজন সাংবাদিকের লেখনিতে একটি সমাজ, দেশ, জেলা, উপজেলা, শহরকে উন্নত করা যায়। কারন, একমাত্র সাংবাদিকেরাই বের করতে পারে, কে দুর্নীতিবাজ, কে মাদকাসক্ত, কে ঘুষখোর?

তিনি আরো বলেন, ‘এই বাঙ্গালী সময় পত্রিকা আমাদের সালথা উপজেলার বাসিন্দা সেলিম মোল্লার। তিনি তার যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। আমি পত্রিকাটির সাফল্য কামনা করি।

’সাংবাদিক পান্না বালা পত্রিকাটির সাফল্য কামনা করে বলেন, ‘পত্রিকাটির দৃষ্টিভঙ্গি, অনুসন্ধানী মন, ভেতরের খবর বের করে নিয়ে আসার যে প্রবণতা বাঙ্গালী সময় করে থাকে। পাঠকের প্রতি আকর্ষণ বাড়াতে হবে। পাঠক চায়, কোথায় অনিয়ম, দুর্নীতি হচ্ছে সেটা খুজে বের করা, অসহায় মানুষের কথা তুলে ধরা।’

তিনি পত্রিকাটির মাধ্যমে ফরিদপুরের সংস্কৃতি তুলে ধরারও আহ্বান জানান। এছাড়া তিনি পত্রিকাটি ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভাপতিত্বকালে পত্রিকাটি সম্পাদক ও প্রকাশক মো. সেলিম মোল্লা বলেন, ‘স্থানীয় পত্রিকা প্রকাশে যে মাঠের প্রয়োজন সে মাঠ বিভিন্ন কারনে আমরা সৃষ্টি করতে পারি না। কারন, স্থানীয় সংবাদপত্র প্রকাশে অনেক চাপ থাকে ও বিভিন্ন পারিপার্শ্বিক কারন রয়েছে। বিভিন্ন বিজ্ঞাপন সেক্টর থেকেও স্থানীয় পত্রিকাকে উৎসাহ দেয়া হয় না। একটা পত্রিকা প্রতিদিন প্রকাশিত হচ্ছে, তাকে বিজ্ঞাপন দেয়া হয় না। এসব বাঁধা বিপত্তি পেরিয়ে দৈনিক বাঙ্গালী সময় পত্রিকা পাঠক প্রিয় করে তোলা হবে এবং প্রতিদিন প্রকাশের জন্য চেষ্টা করে যাচ্ছি।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক তমিজদ্দিন তাজ, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সমকালের নিজস্ব প্রতিনিধি হাসানুজ্জামান হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জিব দাস, দৈনিক বাঙ্গালী সময়ের ক্রাইম রিপোর্টার আলমাস আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকাটির বার্তা সম্পাদক শ্রাবণ হাসান। এ সময় জেলার সকল উপজেলা প্রতিনিধি, জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও শুভাকাঙ্খিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ৬ পাউন্ডের কেক কাটেন অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ জানুয়ারি যাত্রা শুরু হয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. সেলিম মোল্লার সাহসী ভূমিকায় এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। বর্তমানে ফরিদপুর জেলার সকল উপজেলার বাইরেও, গোপালগঞ্জ জেলা, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কাশিয়ানি, মাদারীপুর জেলা, শিবচর, রাজৈর, রাজবাড়ী জেলা, গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রয়েছে পত্রিকাটির।

Previous Post

নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Next Post

লালপুরে প্রতিবেশী উৎসব পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
লালপুরে প্রতিবেশী উৎসব পালিত

লালপুরে প্রতিবেশী উৎসব পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ