সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ইলিশের অভয়াশ্রমে ভোলাসহ ৬ জেলায় দুইমাস মাছধরায় নিষেধাজ্ঞা

প্রকাশক by প্রকাশক
March 2, 2023
in সারাবাংলা
0
ইলিশের অভয়াশ্রমে ভোলাসহ ৬ জেলায় দুইমাস মাছধরায় নিষেধাজ্ঞা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ইলিশের অভয়াশ্রমে ভোলাসহ ৬ জেলায় দুইমাস মাছধরায় নিষেধাজ্ঞা

 

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ

জাটকা সংরক্ষণে দুই মাস দেশের ছয়টি জেলার পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। ২৮ ফেব্রুয়ারি থেকে আগামী ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত নিষিদ্ধ এলাকায় সব

ধরনের জাল ফেলার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময়টাতে অভয়াশ্রম গুলোতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। আইন অম্যান্যকারীকে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত

করা হতে পারে। এ নিষেধাজ্ঞার আওতায় থাকা ইলিশের পাঁচটি অভয়াশ্রম হলো—বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলায়। পাঁচটি অভয়াশ্রম এলাকা হচ্ছে চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডারের মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকা। ভোলা

জেলার মদনপুর থেকে শুরু করে চর ইলিশা, চর পিয়াল হয়ে মেঘনার শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এলাকা। ভোলা জেলার ভেদুরিয়া হতে পটুয়াখালী জেলার চর রুস্তম ও তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা।

শরীয়তপুর জেলার নড়িয়া, ভেদরগঞ্জ উপজেলা ও চাঁদপুর জেলার মতলব উপজেলার মধ্যে অবস্থিত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা। বরিশাল জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ, বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকা। প্রতিবছর মার্চ ও এপ্রিল দুই মাস এসব অভয়াশ্রমে ইলিশসহ

সব ধরনের মাছ আহর সম্পূর্ণ নিষিদ্ধ থাকে।
ইলিশের অভয়াশ্রম হিসেবে ভোলার মেঘনা এবং তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। মার্চ-এপ্রিল এই দুইমাস মাছ ধরা বন্ধ থাকবে। তবে, সরকারিভাবে দেওয়া চাল যাতে সঠিকভাবে জেলেরা পায় সেই দাবী অসহায় জেলে পরিবারগুলোর।

এদিকে নিষিদ্ধ সময় সরকারিভাবে দেওয়া জেলেদের মধ্যে চাউল বিতরণে প্রতিবছরই বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। ভোলার ইলিশা মাছ ঘাটে মো. ইদ্রিস নামে এক জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসব লিখে কি হবে বলেন। আপনারা লিখে যাচ্ছেন, চোরের

চুরিতো বন্ধ হচ্ছে না।’ অপরদিকে দৌলতখানের বটতলার মাছ ঘাটে কথা হয় মো. সফিজলের সঙ্গে। তার মতে জেলেদের চেয়ে স্থানীয় জনপ্রতিনিধির লোকেরা চাউল বেশি নিয়ে থাকে। প্রকৃত জেলেরা পায় না। এ বিষয়ে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা বলেন, ‘প্রকৃত জেলেদের

তালিকা প্রণয়ন করতে হবে। ঐ তালিকা থেকে যারা জেলে নয়, তাদের বাদ দিয়ে শতভাগ জেলেদের চাউল দিলেই অনিয়ম বন্ধ হবে। যেমন আমার ইউনিয়ন ১২০০ জেলের তালিকা ছিল। যা আমি যাছাই করে ১৩২ জন জেলে পেয়েছি। এখন শতভাগ জেলেকে চাউল দিতে পারছি,আমার ইউনিয়নে কোনো অনিয়ম নেই।’

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদউল্যাহ বলেন, ‘চাউল বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাতে জেলেরা সঠিকভাবে চাউল পায় তার জন্য মনিটরিং করার ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। জেলেদের তালিকায় সচ্ছতা আনার জন্য কাজ করা হচ্ছে।

আজ থেকে আগামী দুই মাস নিষিদ্ধ এলাকায় মাছ ধরা বন্ধ থাকবে। আইন অমান্য করে কেউ মাছ শিকার করতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Previous Post

লৌহজংয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে

Next Post

খুলনার ডুমুরিয়ায় জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন

প্রকাশক

প্রকাশক

Next Post
খুলনার ডুমুরিয়ায় জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন

খুলনার ডুমুরিয়ায় জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ