সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

বদলগাছীতে ভিজিডির কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

বদলগাছীতে ভিজিডির কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, চাল না পেয়ে খালি হাতে ফিরে যাওয়ার অভিযোগ গৃহবধূর

প্রকাশক by প্রকাশক
March 2, 2023
in সারাবাংলা
0
বদলগাছীতে ভিজিডির কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার মথরাপুর ইউনিয়নে ২০২৩-২৪ইং অর্থ বছরে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের অন্তর্ভুক্ত ভিজিডি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। ভিজিড্থির কার্ড ভাগাভাগিতে প্রকৃত অসহায় দরিদ্ররা পাচ্ছেন না কার্ড।
ভিজিড্থির কার্ড ভাগাভাগির বিষয়টি কারো অজানা নয়। কার্ড ভাগাভাগির ফলে প্রকৃত উপকার ভোগীরা কার্ড থেকে বঞ্চিত হয়েছেন। কয়েকবার যাচাই-বাছাই শেষে কার্ড ভাগাভাগিতে বাদ পড়েন ওই ইউনিয়নের কদমগাছী গ্রামের গৃহবধূ  লতা বানু। চাল নিতে এসে নাম বাদ
পড়ার বিষয়টি জানতে পারেন লতা বানু। চাল না পাওয়ায় কেঁদে খালি হাতে বাড়ী ফিরেন গৃহবধূলতা বানু।
সদ্য প্রকাশিত অত্র ইউনিয়নের ২২৫ টি ভিজিড্থির চূড়ান্ত তালিকা তৈরীতে একাধিক নামের তালিকায় অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে চূড়ান্ত তালিকা করে টাকার বিনিময়ে তালিকায় নাম সংযোজন  করেন। এতে বাদ পডে়ছেন প্রকৃত দুস্থঃ অসহায় ও
পঙ্গুরা। ভিজিডি কার্ডের বিনিময়ে একাধিক ব্যক্তির নিকট থেকে ২/৩ হাজার করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অনলাইনে আবেদন করেও তালিকা যাচাই-বাছাইয়ের নামে তালিকা তৈরী করে প্রকৃত অসহায় ও দুঃস্থদের বঞ্চিত করে বিত্তবান লোকজনেরা তালিকায় ঠাঁই পেয়েছেন।
জানা যায়, ভিজিডি কার্ডের নির্দেশনামূলক বিধিমালায় বলা হয়েছে তালিকায় ১ম অগ্রাধিকার পাবেন স্বামীহারা দুঃস্থ নারী, ২য় পরিবারের প্রধান নারী, যার অন্য কোনও আয়ের উৎস নেই, ৩য় ১৫ শতকের কম জমির মালিক, ৪র্থ বসত বাড়ির অবস্থান খারাপ বা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে এমন পরিবার। উল্লেখ্য,
কোন অবস্থাতেই স্বচ্ছল পাকা বাড়ির মালিকের স্ত্রীর নাম অন্তর্ভূক্ত করা যাবে না। সরকারি ওই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে চূড়ান্ত তালিকায় স্বচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান স্থানীয়রা।
ভিজিডি উপকার ভোগী নাম নিবন্ধন করতে হলে উপকারভোগী নারীকে অনলাইনে আবেদন করতে হবে। এতেই শেষ নয়। আবেদন করার পর মেম্বার, মহিলা মেম্বার, চেয়ারম্যানের সুপারিশ লাগবে। নয়তো হবে না। উপকার ভোগীরা নিজ নিজ ওয়ার্ডের মেম্বারদের কাছে গিয়েও অনেকে ফেরত এসেছেন।
সরেজমিনে বদলগাছীর মথরাপুর ইউপিতে গিয়ে দেখা যায়, রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভিজিড্থির চাল বিতরণ করার সময় অনেকের নাম নেই। আবার অনেকের কার্ড ইস্যূকরা হচ্ছে। চাল বিতরণের সময় চেয়ারম্যান মাসুদ রানা ও ঐ ইউপির দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফর  রহমান অনুপস্থিত ছিলেন। সবার সন্মতিক্রমে চাল বিতরণ শুরুহয়।
পরবর্তীতে আসেন উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ। চাল বিতরণের সময় মেম্বারদের ভাগ কম হওয়ায় চলে বাকবিতন্ডা। বদলগাছী উপজেলার প্রতিটি ইউপিতেই ভিজিডি কার্ডের ভাগ বাটোয়ারা চলে।
উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান, এমপি‘র ভাগ, দলীয় ভাগ দিতেই প্রকৃতঅসহায় দুঃস্থরা বঞ্চিত হচ্ছেন ভিজিডি কার্যক্রম থেকে। আর্থিক লেনদেনের কারণে প্রকৃত উপকারভোগীরা ভিজিড্থির কার্ড পান না।
মথরাপুর ইউপিতে ভিজিড্থির চাল নিতে আসা কদমগাছী গ্রামের হত দরিদ্র গৃহবধূ লতা বানু বলেন, আমার ঘরে চাল নেই। আমি ভিজিডি চালের জন্য অনলাইনে আবেদন করেছিলাম। এই নাম গুলো কয়েক বার যাচাই-বাছাই হয়। এতেই কাটা পড়ে তার নাম।ঐ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জান্নাতুন ফেরদৌস বলেন,
ভিজিড্থির উপকারভোগীর জন্য সরকার অনলাইনেনিবন্ধন করতে বলে। লতা অনলাইনে আবেদন করার পর আমাকে জানায়। আমি সেই নামটির জন্য চেয়ারম্যানকে সুপারিশ করি। ইউনিয়ন পরিষদ হতে প্রতিটি মেম্বারের জন্য ৬টি করে নাম দেওয়ার কথা। এই ৬টি নামের মধ্যে লতার নাম দিয়েছি। কিন্তু ভিজিড্থির চাল বিতরণের তালিকায় গৃহবধূ লাতা বানুর নাম নেই । 
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, আমি আমার ওয়ার্ডের জন্য ৬টি ভিজিডি কার্ড ভাগ পেয়েছি। প্রতিটি ইউপি সদস্য ৬টি করে পেয়েছে। ইউপ্থির গ্রাম পুলিশরা ১টি করে আর চেয়ারম্যান পেয়েছে ২৮টি করে কার্ড। এ ব্যাপারে মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ভিজিড্থির চাল বিতরণের দিন আমি ঢাকায় ছিলাম। আর কার্ড ভাগাভাগির
বিষয়টি সঠিক নয়। আর যাদের নামে কার্ড আছে তারা না এসে তার স্বামী বা ছেলে আসলে তাদেরকে দেওয়া হয়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মহিলা ও শিশুবিষয়ক অফিসার ফারুক আহমেদ বলেন, ডিসেম্বর মাসে যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরী করা হয়েছে। আর আমি জানুয়ারি মাসে যোগদান করেছি।
তালিকার ব্যাপারে কিছু বলতে পারবো না। ২২৫ জনের মধ্যে ১১ জনের নাম তালিকাভূক্ত না হওয়ায় ১১ বস্তা চাল ইউনিয়ন পরিষদে সংরক্ষিত রয়েছে।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আলপনা ইয়াসমিন বলেন, কোন স্বচ্ছল ব্যাক্তি কার্ড পেয়ে থাকলে নামগুলো আমাকে জানালে মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে সংশোধন করা হবে। 
Previous Post

বদলগাছীতে জাতীয় ভোটার দিবস পালিত

Next Post

মুন্সীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশক

প্রকাশক

Next Post
মুন্সীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

মুন্সীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ