সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

বসে আছেন ডাক্তার, বৈকালিক সেবায় রোগী নেই

প্রকাশক by প্রকাশক
March 31, 2023
in ফিচার, সারাবাংলা
0
বসে আছেন ডাক্তার, বৈকালিক সেবায় রোগী নেই
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

বসে আছেন ডাক্তার, বৈকালিক সেবায় রোগী নেই

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিকভাবে পাইলটিং আকারে জেলা পর্যায়ে ১০টি হাসপাতালের মধ্যে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল একটি।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈকালিক সেবা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর বিকেল ৩টা থেকে ভোলা ২৫০ শয্যা

 জেনারেল হাসপাতালে রোগী দেখা শুরু করেন হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মেহেদী হাসান বিপ্লব। কিন্তু বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার চেম্বারে কোনো রোগীকে সেবা নিতে দেখা যায়নি। সরেজমিন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানের পর

 হাসপাতালটির নতুন ভবনের পাঁচ তলায় চেম্বার করছেন ডা. মেহেদী হাসান বিপ্লব। তবে আরেকজন মেডিক্যাল অফিসার চেম্বার করার কথা থাকলেও রোগী না থাকায় তিনি চেম্বারে বসেননি। বিকেল ৪টা পর্যন্ত

 হাসপাতালে একজন রোগীরও দেখা পাওয়া যায়নি। হাসপাতালের সামনে থাকা স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা গেছে, তারা বিকেলের স্বাস্থ্যসেবার বিষয়ে কিছুই জানেন না।
হাসপাতালে রোগী নিয়ে আসা সদর উপজেলার মো. ইসমাইল জানান, হাসপাতালে যে বিকেলে স্বাস্থ্য সেবা চালু করেছে তিনি জানেন না। মাত্র শুনেলেন। তবে বিষয়টি ভালো উদ্যোগ বলে মনে করেন তিনি। এ বিষয়টি সফল করতে স্বাস্থ্য বিভাগের ব্যাপক হারে প্রচার প্রচারণা করতে হবে বলে জানান ইসমাইল।

ডা. মেহেদী হাসান বিপ্লব জানান, সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধনের পরপরই তিনি চেম্বার শুরু করেছেন। আরো একজন মেডিক্যাল অফিসার বসার কথা রয়েছে। তবে প্রথমদিনে কোনো রোগী সেবা নিতে আসেননি।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম জানান, বৈকালিক স্বাস্থ্যসেবার উদ্বোধন করা হয়েছে। তবে বিকেল ৫টা পর্যন্ত কোনো রোগী সেবা নিতে আসেননি। হঠাৎ করে এটি উদ্বোধন হওয়ায় সাধারণ মানুষ এখনো বিষয়টি জানে না। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালাতে হবে।

এখন থেকে থেকে পরিপূর্ণভাবে এ সেবা চালু করা যাবে। সরকারি নিয়মে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে সকল প্রস্তুতি থাকবে। এ সময়ের মধ্যে যতো রোগী আসবে তাদেরকে সেবা দেয়া হবে। তিনি আরো জানান, এখানে রোগীরা কম টাকায় সরকারি নির্ধারিত ফি দিয়ে সেবা নিতে পারবেন। পাশাপাশি প্যাথলজিক্যাল সেবাও নিতে পারবেন।

Previous Post

বাঘারপাড়া উপজেলার তেঘরী গ্রামের কামাল হোসেন’র বাঁচাতে চায় 

Next Post

নড়াইলে প্রশিকার আঞ্চলিক ব্যবস্থাপককে কুপিয়ে জখম॥ দু’আসামি গ্রেফতার

প্রকাশক

প্রকাশক

Next Post
নড়াইলে প্রশিকার আঞ্চলিক ব্যবস্থাপককে কুপিয়ে জখম॥ দু’আসামি গ্রেফতার

নড়াইলে প্রশিকার আঞ্চলিক ব্যবস্থাপককে কুপিয়ে জখম॥ দু’আসামি গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে—মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
    পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’
    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ