সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

ভোলায় ফেরি সংকট, ঘাটেই নস্ট হচ্ছে লাখ টাকার তরমুজ…!

প্রকাশক by প্রকাশক
April 4, 2023
in কৃষি, জাতীয়, দেশ, ফিচার, ভোলা, সারাবাংলা
0
ভোলায় ফেরি সংকট, ঘাটেই নস্ট হচ্ছে লাখ টাকার তরমুজ…!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ভোলায় ফেরি সংকট, ঘাটেই নস্ট হচ্ছে লাখ টাকার তরমুজ…!

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ


ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে চলাচলকারী দুটি ফেরি নষ্ট থাকায় লাখ লাখ টাকার তরমুজ ঘাটেই নষ্ট হচ্ছে। ফেরি সংকটের কারণে তিন-চার দিন ঘাটে অপেক্ষা করেও পারাপার হতে না পেরে লোকশানের মুখে পড়েছেন তরমুজ ব্যবসায়ী ও কৃষকরা।

এদিকে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজুচৌধুরী রুটে চলাচলকারী ফেরি কলমীলতা এবং কুসুমকলি নামের দুটি ফেরি বেশ কয়েক দিন ধরে বন্ধ থাকায় ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট।

গত কয়েক দিন আগে তিন ঘাটে অপেক্ষা করে পারাপার হতে না পাড়ায় ট্রাকে থাকা তরমুজ নষ্ট হওয়ায় তরমুজ রেখেই পালিয়ে গেছেন এক ব্যবসায়ী। সরেজমিনে ঘাটে গিয়ে দেখা যায়, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটে যাওয়ার জন্য ভোলার ইলিশা ফেরিঘাটে

 অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক ফেরিঘাটের সড়কের দুই পাশে সিরিয়াল দিয়ে অপেক্ষা করছে। দুই তিন দিন ধরে পারাপার হতে না পেরে কাচামাল ও তরমুজের ট্রাকগুলোতে থাকা পণ্যগুলো থেকে পানি ঝড়ছে।

ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় থাকা তরমুজ চাষি আমির হোসেন জানান, ভোলার চরফ্যাশন থেকে ট্রাকে করে তিন হাজার তরমুজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

গাড়িতে প্রায় পাঁচ লাখ টাকার তরমুজ রয়েছে। সঠিক সময় গন্তব্যে পৌঁছতে না পাড়লে গাড়িতে থাকা সব তরমুজ নষ্ট হয়ে যাবে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ভোলা-লক্ষ্মীপুর নৌ রুট দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পণ্যবাহী ট্রাক

 যাতায়াত করে। ২০০৬ সালের এপ্রিলে তিনটি ফেরি দিয়ে ভোলা সদর উপজেলা ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ফেরি ঘাটটি চালু করে। এখন এ রুটে ছয়টি ফেরি চলাচল করলেও বেশ কয়েক দিন ধরে

 কলমীলতা ও কুসুমকলি নামের দুটি ফেরি নষ্ট রয়েছে। সেগুলোকে স্থানীয়ভাবে মেরামতে করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডবি্লউটিসি) ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান জানান, কাচামালের গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়ালে আগে দেওয়া হয়।

তবে নাব্যতা সংকটে স্বাভাবিক গতিতে ফেরি চলাচল করতে পারছে না। ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর জানান, অন্য বছরের তুলনায় এবার ভোলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। এ মৌসুমে তাদের লক্ষমাত্রা ছিল ১১ হাজার ২৪৯ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ১৮ হাজার ৩৮৩ হেক্টর জমিতে।

Previous Post

পটুয়াখালীতে সদকাতুল ফিতরা ১১৫ টাকা নির্ধারন

Next Post

ভাঙ্গা হতে মাওয়া পর্যন্ত পদ্মা সেতুতে পরীক্ষামুলক ট্রেন চলাচলের শুভ উদ্বোধন 

প্রকাশক

প্রকাশক

Next Post
ভাঙ্গা হতে মাওয়া পর্যন্ত পদ্মা সেতুতে পরীক্ষামুলক ট্রেন চলাচলের শুভ উদ্বোধন 

ভাঙ্গা হতে মাওয়া পর্যন্ত পদ্মা সেতুতে পরীক্ষামুলক ট্রেন চলাচলের শুভ উদ্বোধন 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ