সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কুষ্টিয়া

দৌলতপুরে ২৮ ভাটায় কয়েকশো কোটি টাকার অবৈধ ব্যবসা

প্রকাশক by প্রকাশক
November 28, 2022
in কুষ্টিয়া, ক্রাইম
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
কাঠ পুড়িয়ে চলছে ইট ভাটা -সত্যকন্ঠ

সাইফুল ইসলাম,জেলা প্রতিনিধি-কুষ্টিয়া:

২৫ কোটি ইটে আড়াইশো কোটি টাকার বার্ষিক বাণিজ্য কুষ্টিয়ার দৌলতপুরে। অন্তত ২৮ টি ইট ভাটায় নষ্ট করেছে অন্তত ২০ টি বিস্তীর্ণ ফসলের মাঠ। নামমাত্র দু-একটি কয়লার ভাটা থাকলেও বাকিসব চলে গাছ পুড়িয়ে, কাটা হয় ফসলী মাটি। কোন কোনো উদ্যোক্তা কয়লার ভাটা বন্ধ রেখে লাগামহীন চালাচ্ছেন গাছ পোড়ানো ভাটা। ইটের ভাটাতেই বসানো হয়েছে কাঠ কাটা কল।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সামষ্টিক অর্থনীতি ও পরিবেশ ভারসাম্যে বিরূপ প্রভাব এনে নিয়মনীতির তোয়াক্কা না করে দেদারসে চালানো হচ্ছে ইটের ভাটা, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে শিশুসহ শত-শত মানুষ।

উপজেলার স্বরূপপুর-বাজুডাঙ্গা এলাকায় ৩টি ইটের ভাটায় সরেজমিনে কাঠ পুড়তে দেখা যায়। মজুদ করা হয়েছে বিপুল পরিমাণ কাটা গাছ। এসব ইট ভাটা গড়ে তোলা হয়েছে ফসলের ক্ষেতেই। এখানকার নুরী ব্রিক্সের স্বত্বাধিকারী বজলুর রহমান ওরফে কটা বলেন, আমার কোন কাগজপত্র নাই এভাবেই চালিয়ে যাচ্ছি, ব্যবসা চালাতে কোন সমস্যা হয়না।

আরেকদিকে, উপজেলার শাদীপুর ফসলের মাঠ এখন ইট ভাটার দখলে। এই এলাকায় ইটের ভাটা পাঁচটি। যার মধ্যে একটিতে কয়লার জ্বালানী আয়োজন থাকলেও তা অব্যবহৃত। ওই ভাটাতেই বসানো হয়েছে কাঠ ফাঁড়ার মেশিন। এখানে কমবেশি সব ভাটাতেই স’ মিল বসিয়ে গাছ কেটে জ্বালানী তৈরি করা হয়। আল সালেহ লাইফ লাইন ব্রিক্সের স্বত্বাধিকারী মামুন বলেন, আমার দু’টি ভাটা একটি কয়লায় চলে আরেকটি খড়িতে। তবে, তার ভাটায় কয়লার মজুদ না থাকলেও আছে কাটা গাছের বিশাল মজুদ।

বিশ্বাস ব্রিক্সের পরিচালক আনোয়ারুল জানান, মালিকদের ঐক্য নাই, যে যার মতো ছন্নছাড়া হয়ে ব্যবসা করছে। ইতিবাচক ভাবে পরিবর্তনের বিষয়ে কোন অভিভাবক নেই যে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করবে।

দৌলতপুরের চক দৌলতপুর এলাকার রমজান আলীর নুরু ব্রিক্স ছাড়াও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় চলছে ৪টি ইটের ভাটা। সবার অবস্থাই পরিবেশ বিপর্যয়ে বেগতিক।

ডাংমড়কা এলাকার তিনটি ফসলের মাঠে ইট ভাটা চারটি। ইট পোড়াতে সবাই নির্ভরশীল ফসলের ক্ষেতের মাটি এবং কাটা গাছের ওপর। এই এলাকায় নতুন ভাটা মালিক মোফাজ্জল হকও এগিয়েছে একই পথে, প্রথম লটেই গাছ পুড়িয়ে শুরু তাদের। ইতোমধ্যেই মজুদ করা হয়েছে কাটা গাছ।

দৌলতপুর থানা থেকে রিফায়েতপুরের পথে উদ্যোক্তা ওলি এবং নজরুলের দুটি ভাটা। নজরুলের ভাটায় কয়লার আয়োজন থাকলেও ওলির ভাটা খড়ি নির্ভর। গলাকাটি এলাকায় তিনটি, বড়গাংদিয়ায় একটি, আদাবাড়িয়ায় একটি,খলিশাকুন্ডীতে একটি এবং জয়রামপুর-কল্যানপুর এলাকায় তিনটি ইট ভাটা চলছে ফসলের ক্ষেতে।

চলতি মাসেও দাড়ের পাড়া, গোবর গাড়া, নারায়নপুর, বড়গাংদিয়া এলাকায় ফসলের ক্ষেতের মাটি কাটা হয়েছে। ইতোমধ্যেই প্রস্তুতি নেয়া হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৩০ বিঘা জমিতে।

সংগৃহীত তথ্যে বলছে, কুষ্টিয়ার এই দৌলতপুর উপজেলায় ইট পোড়ানোর একেক মৌসুমেই কাটা গাছের প্রয়োজন হয় কমের ঘরে ১ লাখ টন, যার চলতি বাজারমূল্য অন্তত ৪০ কোটি টাকা।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলমা বলেন, এসব ইট ভাটা দীর্ঘদিন ধরে চলছে, আমি দায়িত্বে আসার আগেই। তখন কিভাবে হয়েছে বলতে পারবো না। সমস্যাটি সমাধানে উর্ধতন কর্মকর্তাদের নজরদারি প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, দ্রুত ব্যবস্থা নেয়া , এ বিষয়ে আশ্বস্ত করছি

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, ইটভাটায় কয়লার ধোঁয়া এজমা সহ ফুসফুসের নানা জটিলতা তৈরি করে এ ধরনের রোগীর সংখ্যা উল্লেখযোগ্য।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন, দৌলতপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়া ইট ভাটা একটি, বাঁকি ২৮টি অবৈধ। সবাইকে নোটিশ দেয়া হয়েছে। ব্যবস্থা নেয়া হবে।

Previous Post

ঝিনাইদহে ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু; ভুয়া চিকিৎসক আটক, ক্লিনিক সিলগালা

Next Post

দিনাজপুরে ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ওএমএস’র ডিলাররা

প্রকাশক

প্রকাশক

Next Post
দিনাজপুরে ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ওএমএস’র ডিলাররা

দিনাজপুরে ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ওএমএস'র ডিলাররা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ