সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

নড়াইলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক by প্রকাশক
April 13, 2023
in জাতীয়, দেশ, নড়াইল, ফিচার, যশোর, সারাবাংলা
0
নড়াইলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

নড়াইলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

খন্দকার সাইফুল নড়াইলঃ

নড়াইলে হত্যার উদ্দেশে আজাদ মোল্যার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১০টায় জেলার নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের মাউলি কাঠাদুরা গ্রামের রাস্তায় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন আকরাম মোল্যা,পলি বেগম,জিল্লু শেখ প্রমূখ।

বক্তারা বলেন গত ১০ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় মাউলি-মহাজন সড়কের ব্রিজের ওপর আজাদ মোল্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। মাউলি গ্রামের জাকির মোল্যা ও মোস্তফা মোল্যার নেতৃত্বে তাদের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আজাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে।

আজাদকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আমরা দোষীদের গ্রেফতারের দাবি জানচ্ছি।

বক্তারা আরো জানানন, মাউলি গ্রামের মৃতঃ দাউদ মোল্যার ছেলে জাকির মোল্যা ও মোস্তফা মোল্যার কতিপয় ভাড়াটে সন্ত্রাসী ধারালো ছ্যানদাউ লাঠিশোঠা দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে পালিয়ে চলে যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই।

আজাদ মোল্যার ভাই আকরাম মোল্যা বলেন,আমার ভাই আজাদ মোল্যাকে হত্যার জন্য জাকির মোল্যা ও মোস্তফা মোল্যার নির্দেশে সন্ত্রাসীরা ওত পেতে থেকে লাঠি ও ছ্যানদাউ দিয়ে কুপিয়েছে। এতে করে আমার ভাইয়ের মাথায় ও পায়ে অনেকগুলো সেলাই করা লেগেছে। আমি আমার ভাইয়ের উপর হামলা কারীদের দৃষ্টান্ত মূলক বিচার চাই।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জাকির মোল্যার কাছ থেকে আজাদ মোল্যা বাড়ির জমি ক্রয় করে টাকা পরিশোধ করলেও জাকির মোল্যা আজাদ মোল্যাকে জমি রেজিষ্ট্রি করে না দেওয়ায় আজাদ মোল্যার স্ত্রী লিপি খানম জাকির মোল্যা ও তার স্ত্রী মুক্তা বেগমের বিরুদ্ধে থানায় জিডি করে। এই জিডি করার কারনে ও জমিজমা সংক্রান্ত বিষয়ে উভয়ের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়।

আরো জানা যায়, যৌথ পরিবার থাকাকালিন জাকির মোল্যাকে ভাইয়েরা বিদেশ পাঠিয়েছিল। জাকির মোল্যা বিদেশ থাকাকালীন ভাইয়েরা অনেক জমিজমা ক্রয় করে। পরে জাকির মোল্যা দেশে এসে ভাইদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সব সম্পত্তি ভোগদখল করে।

এ ব্যাপারে নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ পেয়েছি। এ ঘটনাকে কেন্দ্র করে আজাদ মোল্যার ওপর হামলা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা
নেয়া হচ্ছে।

Previous Post

ভাঙ্গায় নিমেষে বসত ঘর পুড়ে ছাই সর্বশ্য হারালো দুটি পরিবার

Next Post

যশোরে সিভিল সার্জন এর অভিযানে নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিক সিলগালা

প্রকাশক

প্রকাশক

Next Post
যশোরে সিভিল সার্জন এর অভিযানে নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিক সিলগালা

যশোরে সিভিল সার্জন এর অভিযানে নারিকেলবাড়িয়া ডক্টরস ক্লিনিক সিলগালা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম
    নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড-মোঃ রফিকুল ইসলাম গৌরনদী [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা..স্বাস্থ্যমন্ত্রী
    প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা [আরও বিস্তারিত পড়ুন]
  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ