সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিএমএসএস’র মানববন্ধন

প্রকাশক by প্রকাশক
April 27, 2023
in ফিচার, সারাবাংলা
0
সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিএমএসএস’র মানববন্ধন
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিএমএসএস’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার : সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীর পুঠিয়ায় বিএমএসএস’র উদ্যোগে
রাজশাহীর পুঠিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সোহানুর

 রহমান সোহানকে মারধর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস যশোরের সভাপতি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাসির উদ্দীন নাসিম, মাইটিভির সাংবাদিক সহ ৫ জনের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে, রংপুর সহ

 সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মিথ্যা-হয়রানি মূলক মামলার প্রতিবাদে আজ ২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা পরিষদের সামনে উক্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রেসক্লাব সহ সাংবাদিক নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন প্রেসক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকরা।

বক্তারা এ সময় সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং যশোরের বিএমএসএস জেলা কমিটির সভাপতি এশিয়ান টেলিভিশনের নাসির উদ্দীন নাসিম সহ ৫

সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলাটি প্রত্যাহারের দাবী জানান। নাহলে

 বাঘারপাড়ার ওই হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহ সহ কঠোর কর্মসূচির হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

পাশাপাশি রংপুরে এশিয়ান টিভির সাংবাদিক সহ ৪ সাংবাদিকের উপর হামলার বিচার দাবী এবং সারাদেশে সকল সাংবাদিকদের উপর হামলার বিচার নিশ্চিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা সাংবাদিক শাহনেওয়াজ (দৈনিক আজকের পত্রিকা), সাংবাদিক আরিফ শাহাদাত (দৈনিক নয়া দিগন্ত),

সাংবাদিক মোস্তাফিজুর রহমান জীবন (দৈনিক তৃতীয় মাত্রা রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ), সাংবাদিক বজলুর রশিদ (দৈনিক রাজশাহী প্রতিদিন), সাংবাদিক আব্দুল খালেক(দৈনিক ভোরের কাগজ),

সাংবাদিক শাহাদাত হোসেন (সাপ্তাহিক অগ্রযাত্রা), সাংবাদিক রকিবুল হাসান সনি (দৈনিক উত্তরা প্রতিদিন), সাংবাদিক মিজানুর রহমান, (সাপ্তাহিক অগ্রযাত্রা), সাংবাদিক ইসরাফিল হোসেন, (রাজশাহী টাইমস ও

 বিএমএসএস রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক), সাংবাদিক আবু আসাদ (দৈনিক রাজশাহী সংবাদ), সাংবাদিক মুক্তার মাহমুদ (দৈনিক বাংলাদেশ সমাচার), সাংবাদিক মানিক (স্টার নিউজ এজেন্সী), সাংবাদিক মিজানুর রহমান

 (দৈনিক প্রথম বাংলাদেশ), সাংবাদিক আহিদ (দৈনিক আজকালের সংবাদ), সাংবাদিক জাহাঙ্গীর আলম (প্রচেষ্টা নিউজ), সাংবাদিক শাওন (রাজশাহী টাইমস), সাংবাদিক তন্ময় দেবনাথ (দৈনিক স্বাধীন দেশ), সাংবাদিক ফরহাদ হোসেন (দৈনিক বাংলাদেশ প্রতিমুহূর্ত), সহ প্রমূখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous Post

নরসিংদীতে ২৮ টি মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী গ্রেফতার

Next Post

মুরাদনগরে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
মুরাদনগরে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মুরাদনগরে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার [আরও বিস্তারিত পড়ুন]
  • শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত
    শার্শার বালুন্ডায় ককটেল বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ