সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

পহেলা মে থেকে মেঘনায় মাছ ধরবে তজুমদ্দিনের ২০ হাজার জেলে

প্রকাশক by প্রকাশক
April 30, 2023
in কৃষি
0
পহেলা মে থেকে মেঘনায় মাছ ধরবে তজুমদ্দিনের ২০ হাজার জেলে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

পহেলা মে থেকে মেঘনায় মাছ ধরবে তজুমদ্দিনের ২০ হাজার জেলে

ফারহান-উর-রহমান সময়,তজুমদ্দিন ভোলা প্রতিনিধি

মেঘনায় সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষে ১লা মে সোমবার হতেই মাছ শিকারে নামছে ভোলার তজুমদ্দিন মেঘনা উপকুলের প্রায় ২০ হাজার জেলে।

মাছের প্রজনন বৃদ্দির লক্ষ্যে সরকার প্রতি বছরের মার্চ ও এপ্রিল মাসে ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টের ৯০ কিলোমিটার এলাকায় মৎস আহরণ বন্ধ রাখতে নির্দেশনা দেয়।

উপজেলা মৎস অফিস সুত্রে জানা যায়, জাটকা সংরক্ষণের জন্য ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার পর্যন্ত অভয়াশ্রম ঘোষনা করেছে মৎস ও প্রাণি সম্পদ বিভাগ।

অভয়াশ্রমসমূহের কোন এলাকায় ১লা মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস যেকোন ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার কারনে এ অঞ্চলের শতশত জেলে বেকার হয়ে পরে।

এসময়ে নিবন্ধিত জেলেদের পুর্নঃবাসনের জন্য সরকার প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়। এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল রাত ১২টায় শেষ হওয়ার কথা রয়েছে। সে হিসেবে ১ মে গভীর রাত হতেই জেলেরা নদীতে মাছ আহরণ করতে নেমে পড়বে মেঘনায়।

৩০ এপ্রিল সকাল দুপুর ১ টার পর উপজেলার মহেষখালী ঘাট, শশীগঞ্জ স্লুইজ ঘাট, চৌমূহনী মাছ ঘাট, বাগানের খালসহ বেশ কয়েকটি ঘাটে ঘুরে প্রতিটি ঘাটেই দেখা গেছে নদীতে মাছ ধরতে জেলেদের প্রস্তুতির

 কমতি নেই। তজুমদ্দিনসহ মেঘনা উপকুলের কয়েক হাজার জেলে ইতিমধ্যে পুরোদমে প্রস্তুত ইলিশ শিকারের জন্য। দুই সপ্তাহ আগে থেকেই অনেক জেলে পুরোপুরি ব্যস্ত সময় কাটাচ্ছেন নদীতীর বা মাছঘাটগুলোতে।

জেলে মজিবল মাঝির জেলে ট্রলারে চলছে মেরামতের কাজ, অন্য জেলেরা অক্লান্ত মনে জাল বুনে যাচ্ছেন। তাদের চোখে-মুখে যেন স্বপ্ন পুরনের প্রতিক্ষা। গুরিন্দা খালের জেলে শফিকের নৌকা মেরামতে শ্রমিকের হাতের

 হাতুড়ির ঠুনঠুন শব্দেই জনান দেয় মাছ ধরার সময় এসেছে। যে কারোই নজর এড়াবেনা তাতে। নদীতে মাছ ইলিশ শিকারের জন্য দুই মাস অলস পড়ে থাকা ট্রলারের মেরামত কাজে ব্যস্ত সবাই।

বিধি-নিষেধ শেষে নদীতে মাছ ধরতে জাল বুনন ও ট্রলারের মেরামতের মধ্যে দিয়েই শেষ সময়ের প্রস্তুতি সেরে নিয়েছে জেলেরা। পাশাপাশি মাছের আড়ৎগুলোতেও চলছে ধোয়া মোছার পাশাপাশি পুরানো খাতা-পত্র

 প্রস্তুতের কাজ। দুই মাসের অলস সময়কে ভুলে এখন ইলিশ আহরণ ও কেনা-বেচার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোলার মেঘনা উপকুলের শতশত জেলে, মৎসজীবী ও আড়ৎ মালীক।

শশীগঞ্জ ঘাটের জেলে কালাম মাঝি জানান, “গত দুইমাস মাস আমরা বেকার ছিলাম। নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরার জন্য আমরা অপেক্ষায় আছি। আশা করি, নদীতে ভালো (বেশি) মাছের দেখা পাবো”।

শশীগঞ্জ মৎস আড়ৎদার সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন জানান, ‘‘দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতির জন্য জেলেরা জাল, ট্রলার মেরামতের কাজ করতে আর্থিক যোগান দিতে হচ্ছে। নদীতে মাছের দেখা না পেলেও কিছুদিন দাম উঠা-নাম করবে।”

তজুমদ্দিন মৎস কর্মকর্তা আমির হেসেন জানান,  ‘‘ নিষেধাজ্ঞা শেষে জেলেরা ৩০ এপ্রিলের পর রাত ১২ টা হতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার করতে পারবে।

আবহাওয়ার অনুকুলে থাকলে নদীতে ইলিশের দেখা মিলবে। তবে স্থানীয় বাজারে মাছের চাহিদা পুরন হলে এখানকার মাছ ঢাকা, বরিশাল ও চাঁদপুরের আড়তেও বিক্রি হতে পারে।’’

Previous Post

হালুয়াঘাটে কলেজ অধ্যক্ষকে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন

Next Post

নরসিংদীর আমদিয়ায় মসজিদের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

প্রকাশক

প্রকাশক

Next Post
নরসিংদীর আমদিয়ায় মসজিদের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নরসিংদীর আমদিয়ায় মসজিদের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা
    নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী [আরও বিস্তারিত পড়ুন]
  • র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা
    র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি 
    মির্জাপুর বুড়িহাটি গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনের আওতায় নিয়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌপরিবহন উপদেষ্টা 
    বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী
    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৮৮ যশোর-৪ এর জাতীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ