সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

সামগ্রিক উন্নয়ন করতে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা জরুরি: মাশরাফি

প্রকাশক by প্রকাশক
June 16, 2023
in দেশ, নড়াইল
0
সামগ্রিক উন্নয়ন করতে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা জরুরি: মাশরাফি
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
সামগ্রিক উন্নয়ন করতে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা জরুরি: মাশরাফি
খন্দকার সাইফুল। নিজস্ব প্রতিবেদ। নড়াইল। 
আমি দেশের উন্নয়নে, নড়াইলের উন্নয়নে না থাকলেও হয়ত কিছু যায় আসে না। কিন্তু সামগ্রিক উন্নয়ন করতে শুধু একজনের থাকা জরুরি, তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আপনাদের মনেপ্রাণে বিশ্বাস ও আস্থা রাখতে হবে।
আমরা যারা আছি তারা আপার (শেখ হাসিনা) প্রতিনিধি ও আপনাদের সেবক মাত্র। নড়াইলবাসী যা পেয়েছেন সব দিয়েছেন প্রধানমন্ত্রী, আমি শুধু বাহক হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি মাত্র। ধারাবাহিক উন্নয়নযাত্রা ধরে রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচন করার বিকল্প নেই।
আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করাই আমার দায়িত্ব। আমার প্রতি আস্থা রাখুন, আমি বসে নেই। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’
শ্লোগানকে সামনে রেখে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দারিয়াপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনতার প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাশরাফী বিন মুর্তজা বলেন, আপনাদের ভাগ্য উন্নয়নে কাজ করাই আমার দায়িত্ব।
আমার প্রতি আস্থা রাখুন, আমি বসে নেই। আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আজ এখান থেকে সেসব সমস্যা উঠে এসেছে এসব সমাধানে আমি কাজ করব।
আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, নড়াইলে যে উন্নয়ন হয়েছে চ্যালেঞ্জ করে বলতে পারি বিগত চল্লিশ বছরেও এত কাজ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে পারলে ২০২৭ সালের মধ্যে নড়াইলে একটিও কাঁচা রাস্তা থাকবে
না। এই নিশ্চয়তা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বলের উপস্থাপনায় ও বাঁশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আলা উদ্দিন মোল্যার সভাপতিত্বে বাঁশগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান জেলা আওয়ামীলগের যুগ্ন সাধারন
সম্পাদক বাবুল কুমার সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক,সমাজ সেবক ইডেন এন্টার প্রাইজের প্রোপাইটার মোঃ রেজাউল আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ তুফান, বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ফকির, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্যের কাছে চিকিৎসা, রাস্তাঘাট, বাজার, খেলার মাঠ, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ঈদগাহ, শ্মশান, সংস্কার ও নির্মাণসহ বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, কৃষক, ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণ। 
এ সময় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা জনগণের এসব দাবি নোট করেন এবং ধারাবাহিকভাবে তাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন।
মাশরাফি বলেন, আপনারা এলাকার রাস্তাঘাটের সমস্যার কথা বলেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নড়াইল জেলাকে ২৫০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছেন যা
আপনাদের মধ্যে অনেকেই হয়ত জানেন না। এই টাকার কাজ কিন্তু একবারে হবে না, ধাপে ধাপে হবে। পুরোটা দৃশ্যমানের জন্য ২০২৭ সাল পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এলাকায় আগে হাঁটু পর্যন্ত কাদা ছিল, কোনো এলাকায় নৌকায় করে যাতায়াত করা লাগত। অনেক সময় অসুস্থ রোগী হাসাপাতালে যাওয়া তো দূরে
থাক পথেই মারা যেত। সেসব অবস্থার উন্নতি হয়েছে, এখন আপনাদের সেই দুর্ভোগে পড়তে হচ্ছে না।
তিনি আরও বলেন, পদ্মা সেতু হওয়ার আগে আমরা অনেকেই বলতাম ও (পদ্মা সেতু) হবে না। সেতু হলো তাও আমাদের মনে সংশয়। যতক্ষণ আমরা নিজেরা গাড়িতে করে পদ্মা সেতু পার না হতে পারছি ততক্ষণ বিশ্বাস করিনি। গাড়িতে করে এই অঞ্চলের মানুষ এখন ২ ঘণ্টায় ঢাকায় আসা-যাওয়া করছি। আমরা এমন এক জাতি নিজেরা দেখে বিশ্বাস করি, শোনা কথায় আমাদের ভরসা নেই। তাই নড়াইলের দৃশ্যমান উন্নয়নের জন্য আপনাদেরকে সর্বোচ্চ তিন থেকে চার বছর অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, আপনারা ভালোবেসে আমাকে বুকে আগলে নিয়েছেন। আমার মূল কাজ
আপনাদের জন্য কাজ এনে দেওয়া। এতটুকু বিশ্বাস রাখুন, আমি আপনাদের জন্যই প্রতিনিয়ত দৌড়েছি, আপনাদের জন্যই কাজ করেছি, ঘরে বসে থাকিনি। আপনারা বিগত চল্লিশ বছর ধরে ধৈর্য ধরেছিলেন, অনুরোধ করছি আর মাত্র তিন থেকে চার বছর অপেক্ষা করুন। নড়াইলের উন্নয়নের চিত্র আপনাদের চোখের সামনে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।
Previous Post

ভোলায় নদী ভাঙ্গন আতংকে দিন কাটছে তেঁতুলিয়া পাড়ের মানুষের

Next Post

যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে মহিলাকে পিটিয়ে জখম 

প্রকাশক

প্রকাশক

Next Post
যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে মহিলাকে পিটিয়ে জখম 

যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে মহিলাকে পিটিয়ে জখম 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সমাজকল্যাণ মন্ত্রী
    বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি [আরও বিস্তারিত পড়ুন]
  • কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল [আরও বিস্তারিত পড়ুন]
  • মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
    মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক [আরও বিস্তারিত পড়ুন]
  • নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
    নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও [আরও বিস্তারিত পড়ুন]
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ