সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

ফরিদপুরের ভাঙ্গায় সামছেল মোল্লা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

প্রকাশক by প্রকাশক
June 17, 2023
in ফিচার
0
ফরিদপুরের ভাঙ্গায় সামছেল মোল্লা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
0
SHARES
84
VIEWS
Share on FacebookShare on Twitter
ফরিদপুরের ভাঙ্গায় সামছেল মোল্লা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় সামছেল মোল্লা হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে  ( আজ ১৭ জুন) শনিবার দুপুরে ভাঙ্গা-সদরপুর সড়কের মানিকদা প্রাইমারী স্কুলে সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে নিহতের পরিবার ও এলাকাবাসী। এসময় তারা নিহত সামছুল মোল্লা হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসি দাবিতে করেন। তবে একই হত্যাকান্ডের ঘটনায় ২টি হত্যা মামলা কিভাবে হল, কেন হল, সুধীজনের প্রশ্ন । ২টি মামলা নিয়ে আদালতের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দাবি জানান পরিবার ও এলাকাবাসী। 
পরিবার সুত্রে জানা যায়, চলতি বছর ১৬ এপ্রিল রাতে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ডে ছেলে ধরা সন্দেহে সামছেলকে পিটিয়ে ও কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে বলে অভিযোগ করে পরিবারের । এঘটনায় ভাঙ্গা থানায় নিহতের পরিবার মামলা করতে গেলে তাদের মামলা না নিয়ে ১ সপ্তাহ পর পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের নামে আসামী করে মামলা দায়ের করেন । একই ঘটনার ১১ দিন পর নিহতের স্ত্রী ঝর্না বেগম বাদি হয়ে ফরিদপুর আদালতে ১৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এক হত্যায় ২ মামলা, সবাই হতভাগ।
নিহত সামছেল মোল্লা মা অভিযোগ বলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে আসামিরা হত্যা করেছে। সে জমি বিক্রির ৩ লাখ টাকা আনতে পুকুরিয়া বাসস্ট্যান্ডে গেলে তাকে চক্রান্ত করে ফরিদ, মুছা, টিটু, সজল তালুকদার, মুক্তার, জাহিদ ব্যাপারী সহ ২০/৩০ লোক আমার ছেলেকে  হত্যা করে টাকা নিয়ে যায় । তাই  মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন দ্রুত আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদের ফাঁসি দাবি করছি ।
নিহত সামছেল মোল্লার ১ম স্ত্রী ঝর্না বেগম বলেন, আমার ৪টি সন্তানকে যাহারা এতিম করেছে, তাদের আমি ফাঁসি চাই । আমি প্রথমে ভাঙ্গা থানায় মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয়নি । পরে আমি কোর্টে গিয়ে ১৭ জন ব্যাক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করি। মামলা নম্বর ভাঙ্গা সিআর ১৮৩/২৩। তারিখ ২৫/৪/২০২৩, 
২য় স্ত্রী বেবী বেগম বলেন, আমার ১ বছরের ১টি সন্তান রয়েছে। আমার স্বামী সামছেলকে টাকা জন্য আসামিরা মেরে ফেলেছে। তাই তাদের গ্রেফতার করে ও ফাঁসি দাবি করছি। 
এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই অপূর কুমার জানায়, সামছেলের মা ও ২ জন স্ত্রী থাকার কারনে তখন ৩ জনই বাদি হতে চায়। তাদের পরিবারিক সমস্যার কারনে পরে আমি(পুলিশ) গত ২২ এপ্রিল বাদি হয়ে ১০০/১২০ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করি । ভাঙ্গা থানা মামলা নং ৪০, তারিখ ২২/৪/২৩। একই নিহতের পরিবার আদালতে আরেকটি মামলা করেছে। 
এব্যাপারে ফরিদপুর নারী ও শিশু জজ আদালতের পিপি দুলাল চন্দ্র সরকার জানান, একই হত্যার ঘটনার ২টি মামলা হলে ২টি তদন্ত হবে। কিন্তু জটিলতা ও সমস্যা সৃষ্টি হতে পারে। যখন আলাদা আলাদা তদন্ত রিপোর্ট আসবে। পরে ২টি মামলা এক সাথে চলাবে আদালত। 
Previous Post

সারিয়াকান্দিতে চিহিৃত মাদক ব্যবসায়ীদের হামলায় ভেলাবাড়ী  ইউপি চেয়ারম্যান আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল  ভর্তি

Next Post

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএমএসএস যশোর জেলার মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএমএসএস যশোর জেলার মানববন্ধন অনুষ্ঠিত

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএমএসএস যশোর জেলার মানববন্ধন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ