সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁশখালীতে মানববন্ধন 

প্রকাশক by প্রকাশক
June 18, 2023
in দেশ
0
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁশখালীতে মানববন্ধন 
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁশখালীতে মানববন্ধন 
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি 
জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালী প্রেসক্লাব ও বাঁশখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (১৮ জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদের সামনে জামালপুর জেলায় কর্মরত বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ও বকশিগঞ্জে দায়িত্বরত ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক চট্টগ্রাম মঞ্চ বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, দৈনিক আমার সংবাদ ও সিপ্লাস টিভির প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বকর বাবুল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোহাম্মদ ছৈয়দুল আলম, চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন, সাংবাদিক মুহাম্মদ সাইদুল ইসলাম, মোঃ জাহেদুল ইসলাম মিরাজ, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ তাফহিমুল ইসলাম, মোহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ বাকি বিল্লাহ চৌধুরী,মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম তোহিন, মোঃ নাঈম উদ্দিনসহ বিভিন্ন  মিডিয়ার সংবাদকর্মীরা।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, মুহাম্মদ জসিম উদ্দিন, শাহ মোহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ ছৈয়দুল আলম, সাইদুল ইসলাম, মোহাম্মদ দিদার হোসাইন। বক্তারা বলেন, সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর সাংবাদকর্মী বা সাংবাদিকরা হলেন জাতির দর্পন,সাংবাদিকদের জাতির বিবেকও বলে থাকেন অনেকে।
বিশেষ করে মফস্বলে যারা দেশ ও জনস্বার্থে দূর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস,চাঁদাবা ও ভালো, মন্দ নিয়ে সংবাদ প্রকাশ করাই প্রকৃত সাংবাদিকের কাজ।কিন্তু বর্তমানে যারা জীবনের ঝুঁকি নিয়ে কলমের লিখনির মাধ্যমে সংবাদ প্রকাশ করে যাচ্ছে তাঁরা চরম ঝুঁকি ও আতংকে।নিরাপত্তাহীতায় সময় যাপন করছে সাংবাদিকরা।
দেশের প্রতিটি প্রতিনিয়ত হুমকি, ধুমকি হামলা, মামলা, নির্যাতন, নিপিড়ন ও হত্যার শিকার হচ্ছে সাংবাদিকরা।এরই মধ্যে দূর্নীতি, অনৈতিক ও অনিয়ম নিয়ে সঠিক তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশ করায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাড়ী ফেরার পথে  জামালপুরের বকশিগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে স্থানীয় মাহমুদুল আলম বাবু নামের এক ইউপি চেয়ারম্যানের পরিকল্পনায়  নৃশংস ভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা।এই নির্মম হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ সুষ্ঠু  বিচার দাবী করেন।
এসময় বক্তারা আরো বলেন,স্বাধীন সার্বভৌমত্বের দেশে সাংবাদিকরা স্বাধীন ভাবে সংবাদ প্রকাশ করতে দেশের সকল সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিশ্চিত করতে। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িত বাকী আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক সকল আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।দেশে হত্যার শিকার সাংবাদিকদের পরিবারের পক্ষ থেকে যে সব হত্যা মামলা দায়ের করা হয়েছে সকল হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
এছাড়াও দেশব্যাপী খুন,ঘুম,নির্যাতন, নিপিড়ন ও হামলার শিকার হওয়া সাংবাদিকদের দায়েরকৃত মামলার সুষ্ঠু বিচার দাবি ও সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা,
বানোয়াট,সাজানো,ডিজিটাল নিরাপত্তা আইনে আইসিটি মামলা ও হয়রানিসহ সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বাঁশখালীতে কর্মরত সকল সাংবাদিকরা।
Previous Post

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত 

Next Post

নরসিংদীর বেলাবতে সিএনজি চালক হত্যা মামলায় ৫ জনের যাবৎজীবন কারাদন্ড

প্রকাশক

প্রকাশক

Next Post

নরসিংদীর বেলাবতে সিএনজি চালক হত্যা মামলায় ৫ জনের যাবৎজীবন কারাদন্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
  • লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি
    লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী [আরও বিস্তারিত পড়ুন]
  • কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ
    কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর [আরও বিস্তারিত পড়ুন]
  • মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী মন্তব্য করল বা কে কী করল, সেটি নিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই–সমাজকল্যাণ মন্ত্রী
    মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য; কে কী [আরও বিস্তারিত পড়ুন]
  • থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
    থেলাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    টাঙ্গাইল ডিসি লেককে মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী
    বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ